যা কিশোর-কিশোরীদের সম্পর্কের অধিকারকে সম্মান জানানোর দিকে ইঙ্গিত দেয়। এটি দেশজুড়ে আরও আলোচনার সৃষ্টি করেছে এবং কিশোর-কিশোরীদের জন্য একটি সহানুভূতিশীল, মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে।
বৃহস্পতিবার কেজরীকে অপসারণের মামলা খারিজ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘‘অরবিন্দ কেজরীওয়াল মুখ্যমন্ত্রী থাকবেন কি না, সেটা তাঁর বিষয়। গণতন্ত্রকে নিজের পথে চলতে দিন।’’
মামলায় স্ত্রী তার স্বামীকে অফিসের সকল সহকর্মীদের উপস্থিতিতে ‘দুশ্চরিত্র’ তকমা দাগিয়ে দিয়েছিল। মানহানির মামলাতে স্বামী বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন। স্বামীর সেই আবেদন মঞ্জুরও করে নিয়েছেন দিল্লি হাই কোর্ট।
গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীষ কোঠারি। একাধিকবার জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে দিয়েছিল। অবশেষে শুক্রবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। গরু পাচার মামলায় এটিই প্রথম জামিন। গত মার্চ মাসে তাঁকে গ্রেফতার করে ইডি।