জাতীয় দল থেকে বাদ পড়েই পশ্চিমাঞ্চলের হয়ে দুর্দান্ত শতরান পূজারার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খারাপ পারফরম্যান্সের জন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিস সফরে ডাক পাননি ভারতীয় টেস্ট দলের স্তম্ভ চেতেশ্বর পূজারা। আর জাতীয় দল থেকে বাদ পড়েই দিলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে দুর্দান্ত শতরান করলেন তিনি। বছর পঁয়ত্রিশের ব্যাটার এদিন করলেন ১৩৩ রান। এরপর তিনি রান আউট হয়ে যান।

আরও পড়ুন: লিডসে অস্ট্রেলিয়া এগিয়ে ১৪২ রানে, সিরিজে কামব্যাকের সমূহ সম্ভাবনা ইংল্যান্ডের

ওয়েস্ট ইন্ডিস সফর থেকে কেন বাদ পড়লেন চেতেশ্বর পূজারা তা নিয়ে ক্রিকেট মহলে বিতর্ক জারি রয়েছে। আর ঠিক মোক্ষম সময়ে নির্বাচকদের জবাব দিলেন চেতেশ্বর পূজারা। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের জন্য একমাত্র পূজারা দায়ী এই কথাটা বোধহয় একেবারেই সত্যি নয়। এটা ঠিক যে, পূজারার প্রতি সেই ম্যাচে প্রত্যাশা বেশি ছিল, সেখানে তিনি অবাঞ্ছিত কিছু শট খেলে দুটো ইনিংসেই আউট হয়েছিলেন। তাহলে শুধু বলির পাঁঠা তিনি একা কেন হবেন এ নিয়ে সরব হয়েছিলেন সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে অনেক প্রাক্তন ক্রিকেটারই। কারণ, পূজারা শুধুমাত্র টেস্টই খেলেন, তাঁর বয়সও হয়েছে খেলা ছাড়ার। এমতাবস্থায় পূজারা অতীতের অবদানের কথা ভুলে গিয়ে আচমকা বাদ দেওয়ার সিদ্ধান্ত সমর্থনযোগ্য নয়।

জাতীয় দল থেকে বাদ পড়েই পশ্চিমাঞ্চলের হয়ে দুর্দান্ত শতরান পূজারার
জাতীয় দল থেকে বাদ পড়েই পশ্চিমাঞ্চলের হয়ে দুর্দান্ত শতরান পূজারার

ওয়েস্ট ইন্ডিস সফর থেকে বাদ পড়েই দিলীপ ট্রফিতে নামেন পূজারা। আর সেখানেই সাফল্য পেলেন। ম্যাচের তৃতীয় দিনে তিনি পশ্চিমাঞ্চলের হয়ে করলেন মহামূল্যবান ১৩৩ রান। মেরেছেন ১৪টি চার ও ১টি ছয়। যদিও প্রথম ইনিংসে রান পাননি পূজারা। সেখানে করেছিলেন ২৮ রান। দ্বিতীয় ইনিংসে রান পেয়ছেন সূর্য কুমার যাদবও। তিনি করেছেন ৫২রান।

জাতীয় দল থেকে বাদ পড়েই পশ্চিমাঞ্চলের হয়ে দুর্দান্ত শতরান পূজারার
জাতীয় দল থেকে বাদ পড়েই পশ্চিমাঞ্চলের হয়ে দুর্দান্ত শতরান পূজারার

পূজারা ও সূর্যকুমারের ইনিংসে ভর করে পশ্চিমাঞ্চল ৩৯০ রানের লক্ষ্য দিয়েছিল মধ্যাঞ্চলকে। মধ্যাঞ্চল ১২৮ রান করতে করতেই আজকের খেলা শেষ হয়ে যায়। ফলে ম্যাচটি ড্র হয়েছে। ম্যাচের ফলাফল যাই হোক, পূজারার শতরানে কিন্তু উচ্ছ্বসিত ভক্তরা। এখন, আগামী দিনে পূজারা কবে জাতীয় দলের হয়ে ডাক পান সেদিকেই নজর রয়েছে ক্রিকেট মহলের।

জাতীয় দল থেকে বাদ পড়েই পশ্চিমাঞ্চলের হয়ে দুর্দান্ত শতরান পূজারার

জাতীয় দল থেকে বাদ পড়েই পশ্চিমাঞ্চলের হয়ে দুর্দান্ত শতরান পূজারার
জাতীয় দল থেকে বাদ পড়েই পশ্চিমাঞ্চলের হয়ে দুর্দান্ত শতরান পূজারার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত