নজরবন্দি ব্যুরো: লিডসের তৃতীয় টেস্টে শুরু থেকেই কেমন যেন হুড়োতাড়া। মাত্র দু’দিনের মধ্যেই শেষ হয়ে গেল দু’দলের প্রথম ইনিংস। এমনকি অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসেও খেলে ফেলেছে ৪৭ ওভার। এমন গতিতে খেলতে থাকলে আশঙ্কা, তিন দিনেই না শেষ হয়ে যায় ম্যাচ। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ১৪২ রানে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে আফগানিস্তানের কাছে ঘরের মাঠে হারল বাংলাদেশ


লিডসে ২-০ এগিয়ে থেকে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মাত্র ২৬৩ রানে অজিদের অলআউট করে দেবার পর মনে করা হয়েছিল ইংল্যান্ড বোধহয় এই ম্যাচে ফেরত আসবে। কিন্তু তা হল না। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৩৭ রানেই শেষ করল তাঁদের ব্যাটিং। ফলে আবার, ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেট হারিয়ে ১১৬। ফলে লিড পৌঁছে গেল ১৪২ রানে।

দ্বিতীয় দিন ইংল্যান্ডের হয়ে বেন স্টকস ৮০ রান করলেন। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারলেন না কোনও ব্রিটিশ ব্যাটার। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৬টি উইকেট নিলেন। মিচেল স্টার্কের ঝুলিতে গিয়েছে ২টি উইকেট। ১টিকরে উইকেট পেয়েছেন মিচেল মার্শ ও টড মারফি।



দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ারও নড়বড়ে অবস্থা। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ যথাক্রমে ১ ও ২ রান করে আউট হয়েছেন। উসমান খোয়াজা করলেন ৪৩ রান ও মার্কস লাবুশেন ৩৩ রান করেছেন।কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাঁরা দু’জনেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ক্রিজে আছেন ট্র্যাভিস হেড (১৮*) এবং মিচেল মার্শ (১৭*)। মঈন আলি নিয়েছেন ২টি উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস।

এখন ইংল্যান্ডের কাছে কিন্তু এই ম্যাচ জিতে সিরিজে কামব্যাক কয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তার জন্য দরকার অস্ট্রেলিয়াকে দ্রুত আউট করে অন্তত ২৫০ রানের মধ্যে টার্গেটকে নিয়ে আসার এবং পরে অবশ্যই প্রয়োজন দায়িত্বশীল ব্যাটিং। হাতে সময় আছে এখনও তিন দিন।
লিডসে অস্ট্রেলিয়া এগিয়ে ১৪২ রানে, সিরিজে কামব্যাকের সমূহ সম্ভাবনা ইংল্যান্ডের








