নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপের আগে আফগানিস্তানের কাছে ঘরের মাঠে হারল বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিপাক্ষিক এক দিনের সিরিজের প্রথম ম্যাচ আফগানিস্তান জিতে গেল ১৭ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ফলাফল যদিও নির্ধারিত হয়েছে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে।
আরও পড়ুন: ওয়ার্ম আপ ম্যাচে বোলারদের ঘাম ছোটালেন রোহিত, পুরনো রোগই হতাশ করল বিরাটকে!
এদিন আফগানিস্তান টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৬৯। এরপরই শুরু হয় বৃষ্টি নামে। খেলা তিন বার বন্ধ হয়ে যায়। ডার্কওয়ার্থ লুইস নিয়মের জেরে ২১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৩ রান তুলেই ম্যাচ জিতে যায় আফগানিস্তান। বাংলাদেশের হয়ে কেবল রান পেয়েছেন তৌহিদ আফিদি (৫১)। অন্যদিকে, লিটন দাস করেছেন ২৬ রান এবং শাকিব আল হাসান মাত্র ১৫ রান করে আউট হয়ে যান। আফগানিস্তানের ফজল হোক ফারুকি ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। রাশিদ খান ও মুজিব উর রহমানের ঝুলিতে গিয়েছে ২টি করে উইকেট। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। রহমানউল্লাহ গুরবাজ করেছেন ২২ রান। বাংলাদেশের হয়ে শাকিব ও তাসকিন ১টি করে উইকেট পেয়েছেন।
🚨 RESULT | AFGHANISTAN WON BY 17 RUNS (DLS) 🚨
সদ্য প্রকাশিত
প্রতীক-নাম হারানোর পর সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি মমতা শিবিরের, বাড়ছে চাপ
কেকেআরে রোহিত শর্মা? অভিষেক নায়ারের খোঁচার পর ‘হিটম্যান’-এর এককথার জবাবAfghanistan at (83/2 in 21.4 overs) remains ahead of the DL par score to win the first match of this ODI series by 17 runs. ⚡
Congratulations! 🤩#AfghanAtalan | #BANvAFG2023 | #XBull pic.twitter.com/fUCc3mDf1O
— Afghanistan Cricket Board (@ACBofficials) July 5, 2023
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জটিল ডার্কওয়ার্থ লুইস নিয়মে এই হার মেনে নিতে পারছেন না চট্টগ্রাম মাঠে আসা সমর্থকেরা। বিশ্বকাপের আগে আফগানিস্তানের সঙ্গে সিরিজটিকেই প্রস্তুতি হিসেবে দেখছিল বাংলাদেশ। ফলে, সিরিজের প্রথমের ম্যাচে হেরে যাওয়ায় খানিক চাপে লিটনের ছেলেরা।

বিশ্বকাপের আগে আফগানিস্তানের কাছে ঘরের মাঠে হারল বাংলাদেশ




