নজরবন্দি ব্যুরো: ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে ওয়ার্ম আপ ম্যাচে বোলারদের ঘাম ছোটালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে, সেই অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দেওয়া পুরনো রোগই হতাশ করল বিরাট কোহলিকে।
আরও পড়ুন: দ্বীপপুঞ্জে ফুরফুরে মেজাজে ভারতীয় দল, সাদা বালিতে বিচ ভলি খেলছেন বিরাটরা
আগামী ১২ তারিখ থেকে বার্বাডোজের ডমিনিকা স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিস প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। এর আগে ওয়েস্ট ইন্ডিসের প্রথম ডিভিশনের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা হয়ে প্রস্তুতি ম্যাচ খেলল ভারত। অনুশীলনের পাশাপাশি ম্যাচ খেললে খেলোয়াড়দের বাড়তি সুবিধা হবে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হল। এদিনের প্রস্তুতি ম্যাচে একদিকে ছিলেন রোহিত, বিরাট, শুভমন, রাহানে, যশস্বী। অন্যদিকে আরেক দলে ছিলেন সিরাজ, অশ্বিন, জাডেজা। ব্যাটার ও বোলারে ভাগ হয়ে গিয়েই দল তৈরি করে নেওয়া হয়েছিল।
India’s warm up match.
সদ্য প্রকাশিত
হাসিনার ফেরার ঘোষণায় ফের সক্রিয় আওয়ামি লিগ, ঢাকায় উত্তেজনা! ৫১৫ গ্রেপ্তার
জামিন পেলেন না মিলন, ৩ অক্টোবর পর্যন্ত জেল! নন্দীগ্রামে জেল থেকেই ভোটের লড়াই?Video Courtesy: Instagram/cricbarbados#IndianCricketTeam pic.twitter.com/ZawSnvYsqt
— Aniket (@anikkkett) July 5, 2023
প্রস্তুতি ম্যাচে রোহিতের সঙ্গে ব্যাট করতে নামলেন নবাগত যশস্বী জয়সয়াল। আর দু’জনেই চেনা ছন্দে অর্ধশতরান করলেন। তাঁদের আউটই করতে পারলেন না বিপক্ষ দলের ভারতীয় বোলাররা। আর দু’জনেই যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করলেন। রোহিত তাঁর পরিচিত পুল শটে হাঁটু উঁচিয়ে দুর্দান্ত শটও মারলেন।
Virat Kohli’s dismissal in the practice match in Barbados today. Jaydev Unadkat claimed his wicket. #WIvIND
Video courtesy: Vimal Kumar pic.twitter.com/IltleUGgwy
— Farid Khan (@_FaridKhan) July 5, 2023
রোহিত যশস্বী মাঠ থেকে উঠে যাওয়ার পর ব্যাট করতে নামেন শুভমন ও বিরাট। চেতেশ্বর পূজারা না থাকায় ভাবা হচ্ছে, তিন নম্বর জায়গায় গিলকেই ভাবছে ভারতীয় ম্যানেজমেন্ট। বিরাট কিন্তু শুরুটা ভাল করলেও জয়দেব উনাদকটের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেন। রান পেলেন না রাহানেও।

ওয়ার্ম আপ ম্যাচে বোলারদের ঘাম ছোটালেন রোহিত, পুরনো রোগই হতাশ করল বিরাটকে!




