নজরবন্দি ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আর দ্বীপপুঞ্জে গিয়েই ফুরফুরে মেজাজে দেখা গেল রোহিত ব্রিগেডকে। সাদা বালিতে বিচ ভলি খেললেন বিরাটরা। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে ২টি টেস্ট, ৩টি ওডিআই ও ৫টি টি- টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চাই, অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ পাক বোর্ড


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লজ্জার হারের পর এবার ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছেছে ভারতীয় দল। এই মুহূর্তে বার্বাডোসে রয়েছেন রোহিতরা। সোমবারই বিসিসিআই ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে ভারতীয় দলের বিমান সফর থেকে শুরু করে বিচে ভলিবল খেলার দৃশ্য সবই দেখা গিয়েছে। ক্যামেরার দায়িত্বে ছিলেন ইশান কিষাণ। হতাশা কাটিয়ে চাপমুক্ত থাকার চেষ্টাতেই এই ভলিবল খেলার আয়োজন। আবার, যোগ্যতা অর্জন করতে না পেরে আসন্ন একদিনের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিস। তবে, তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও ভারতীয় দলের কোনও তারকা খেলোয়াড়ই বিশ্রাম নিতে চাননি এই সিরিজে। কারণ, বিশ্বকাপের আগে এই সিরিজ থেকেই প্রস্তুতি শুরু করতে চায় ভারতীয় দল। পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিস সফরের পারফরম্যান্সের বিচারেই বিশ্বকাপে সুযোগ পাবেন অনেকে।
𝗧𝗼𝘂𝗰𝗵𝗱𝗼𝘄𝗻 𝗖𝗮𝗿𝗶𝗯𝗯𝗲𝗮𝗻! 📍
Ishan Kishan takes over the camera to shoot #TeamIndia‘s beach volleyball session in Barbados 🎥😎
Related Newsকেকেআরকে হারিয়ে রেকর্ডের পাহাড়ে বিরাট, এক ইনিংসেই ইতিহাস কোহলিরআইএসএল জিতলেও কি ইস্টবেঙ্গল ছাড়ছে ইমামি? জল্পনায় তোলপাড় ময়দানHow did Ishan – the cameraman – do behind the lens 🤔#WIvIND | @ishankishan51 pic.twitter.com/ZZ6SoL93dF
— BCCI (@BCCI) July 3, 2023
ওয়েস্ট ইন্ডিস সফরের জন্য ভারতীয় টেস্ট দলে আছেন: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, ইশান কিষন (উইকেট রক্ষক), শ্রীকর ভরত (উইকেট রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, মুকেশ কুমার এবং জয়দেব উনাদকট।

টেস্ট দলে সুযোগ পাননি চেতেশ্বর পূজারা, মহম্মদ শামি। আগামী ১২ জুলাই থেকে ডমিনিকাতে প্রথম টেস্ট শুরু হবে।
দ্বীপপুঞ্জে ফুরফুরে মেজাজে ভারতীয় দল, সাদা বালিতে বিচ ভলি খেলছেন বিরাটরা










