নজরবন্দি ব্যুরো: চলতি বছরের ৫ই অক্টবর থেকে শুরু হতে চলেছে এক দিনের ক্রিকেট বিশ্বকাপ। প্রকাশিত হয়েছে সূচিও। কিন্তু পাকিস্তান এখনও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কিনা তা নিয়ে টালবাহানা চলছে। এবার ভারতে বিশ্বকাপ খেলতে আসার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বারস্থ হল পাক বোর্ড।
আরও পড়ুন: বাঁচিয়ে দিল গুরপ্রীতের হাত, লেবাননকে হারিয়ে সাফের ফাইনালে ভারত!
ভারত এশিয়া কাপে পাকিস্তান যেতে সরাসরি মানা করে দেওয়ার পরেই পাকিস্তানের তরফে বলা হয়েছিল তাঁরাও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। ভারতের কথা মতোই এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলিয়ে আয়োজন করা হয়েছে। যেখানে ভারত তাঁদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। এমনকি বেশীরভাগ ম্যাচই পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয়েছে। যার ফলে আরও গুঞ্জন শুরু হয় যে, এবার রাগের বশে ভারতে আসতে না মানা করে পাকিস্তান। এতদিন ভারতে খেলতে আসবে না বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই বেশি সরব হতে দেখা গিয়েছিল। কিন্তু এবার তাঁরাই প্রধানমন্ত্রীর দফতর ও বিদেশমন্ত্রকে চিঠি দিয়ে ভারতে আসার অনুমতি প্রার্থনা করল।

ভারতে না খেলতে আসার পাশাপাশি বিশ্বকাপের সূচি প্রকাশের সময় পাকিস্তান আবার ভারতে তাঁদের পছন্দসই মাঠে খেলার জন্য আবেদন করে। সে দাবিও নস্যাৎ করেছে আইসিসি। আগামী ১৫ অক্টোবর ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে আহমেদাবাদ মাঠে। অথচ সেখানে খেলতেই চায়নি পাকিস্তান। এবার পাক বোর্ডের আবেদন মন্ত্রক মঞ্জুর করে কিনা সেদিকেই নজর ক্রীড়ামহলের। কারণ, পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করুক সেটা ভারতীয়রাও চাইছেন।
বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চাই, অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ পাক বোর্ড




