নজরবন্দি ব্যুরো: এই নিয়ে টানা নয় বার সাফের ফাইনালে উঠল ভারত। শনিবার ব্যাঙ্গালোরের কান্তিভারা স্টেডিয়াম সাক্ষী রইল একটি রুদ্ধশ্বাস ম্যাচের। দীর্ঘ ১২০ মিনিট খেলেও যখন একটাও গোল করতে পারল না ভারত তখন টাইব্রেকারে এসে বাঁচিয়ে দিল গুরপ্রীতের হাত! গোল শূণ্য ম্যাচ পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জিতল ভারত। সাফ ফাইনালে ভারতের সামনে কুয়েত।
আরও পড়ুন: যোগ্যতা নেই বিশ্বকাপ খেলার! ভারতে আসছে না ওয়েস্ট ইন্ডিস
৩৮ বছর বয়সে দাঁড়িয়ে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী যে মানের ফুটবল খেলছেন তারপর আর সমালোচনা করা যায় না। কিন্তু সুনীল গোল না পেলে ভারতের অবস্থা যে কী শোচনীয় হয় তা কালকের ম্যাচ প্রমাণ করে দিল। এদিন সুনীল বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন, একটা তো আবার একেবারে সহজ সুযোগ, যা সেমিফাইনালের মতো ম্যাচে আশাও করা যায় না। কিন্তু বাকীরা কী করলেন? একের পর এক আক্রমণ তুলছিল ভারত একথা সত্যি, কিন্তু ১২০ মিনিটেও গোলের মুখ খুলতে পারলেন না সাহাল সামাদ, আশিক কুরুনিয়ান বা ছাংতে কেউই। শেষ মেশ ম্যাচ গেল টাইব্রেকারে।
THROUGH TO THE FINAL 🏆💙
Watch the #BlueTigers 🐯 celebrate moments after the penalty shootout ft. the man of the hour, @GurpreetGK 🧤🤩😍#LBNIND ⚔️ #SAFFChampionship2023 🏆 #IndianFootball ⚽️ #BlueTigers 🐯 pic.twitter.com/G8c1xKRC21
— Indian Football Team (@IndianFootball) July 1, 2023
সাফ সেমিফাইনালে জয়ের নায়ক কিন্তু গুরুপ্রীত সিংহ সাঁধু। ভারতের পক্ষে যেমন সুনীল ছেত্রী, আনোয়ার আলি, মহেশ সিংহ ও উদান্তা সিংহ মাথা ঠাণ্ডা রেখে পেনাল্টিতে শট করলেন আবার সেরকমই অসম্ভব ক্ষিপ্রতায় লেবাননের একটি শট আটকে দিলেন গুরুপ্রীত। আর চতুর্থ শটটি লেবানন চাপের মুখে নিজেরাই নষ্ট করল।
অন্যদিকে, অপর সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে দিল কুয়েত। ফলে, ফাইনালে কুয়েতের বিরুদ্ধেই খেলবে সুনীল ছেত্রীর ছেলেরা।
বাঁচিয়ে দিল গুরপ্রীতের হাত, লেবাননকে হারিয়ে সাফের ফাইনালে ভারত!




