উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ প্রিয়াঙ্কা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নজর এখন উত্তর প্রদেশের দিকে। সামনেই বিধানসভা নির্বাচন হতে চলেছে যোগী রাজ্যে। তবে আখন নির্বাচনের দিন না ঠিক হলেও মনে করা হচ্ছে সামনের বছরের মার্চ-এপ্রিল মাসে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার অনেক আগেই শুরু হয়ে গিয়েছে ঘর গছানোর পালা।

আরও পড়ুনঃ প্রেস্টিজ ফাইট ভবানীপুরে, আজ মনোনয়ন জমা করবেন প্রিয়াঙ্কা টিব্রীওয়াল

উতপ্ত হয়ে উঠেছে উত্তর প্রদেশের রাজনীতি। বিজেপির বিরুদ্ধে লড়তে কংগ্রেসের উত্তর প্রদেশে ভরসা প্রিয়ঙ্কা গান্ধী। এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। রাজীব কন্যাকে সামনে রেখেই আগামী বিধানসভা নির্বাচন লড়বে কংগ্রেস।

কিন্তু কেন এই সিদ্ধান্ত? এর কারণ হেসেবে দলের যুক্তি হল, প্রিয়ঙ্কা গান্ধী বর্তমানে কংগ্রেসের সাধারণ সম্পাদক। সাম্প্রতি বার বার তিনি রাজনীতির মাটিতে নিজেকে প্রমাণ করেছেন। কংগ্রেস শিবিরের অনেকেই আবার তাঁর মধ্যে ইন্দিরা গান্ধীকে খুঁজে পান। এবার রাজনীতিতে নিজের গ্রহণযোগ্যতার পরিচয় দিয়েছেন বার বার। তাই উত্তর প্রদেশের মাটিতে যোগীর সাথে টক্কর দিতে প্রিয়ঙ্কাকেই ভরসা করছে দলের হাই কমান্ড।

উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ প্রিয়াঙ্কা
উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ প্রিয়াঙ্কা

আসলে দেশের সব থেকে বড় বিধানসভা আসন যুক্ত উত্তরপ্রদেশে একাই লড়াই কোর্টে চাইছে কংগ্রেস। কারণ এই রাজ্যে বেশী আসন পেলে কেন্দ্রীয় রাজনীতিতে বা লোকসভা নির্বাচনে অনেক সুবিধা বলে বলে মনে করছেন কংগ্রেসের হাই কম্যান্ড। উল্লেখ্য, গতকালই দলের নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠক করতে রায়বেরেলিতে গিয়েছিলেন কংগ্রেস নেত্রী। রায়বেরেলি কেন্দ্র বরাবরই কংগ্রেসের কাছের একটি কেন্দ্র।

উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ প্রিয়াঙ্কা

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল রায়বেরেলিতে দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী কৌশল, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন প্রিয়ঙ্কা। আসন্ন নির্বাচনে কংগ্রেসের সম্ভব্য প্রার্থী তালিকা নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন অনেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন