প্রেস্টিজ ফাইট ভবানীপুরে, আজ মনোনয়ন জমা করবেন প্রিয়াঙ্কা টিব্রীওয়াল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রেস্টিজ ফাইট ভবানীপুরে, ৩০ তারিখের লড়াইয়ে জিতে নিজের কুর্শি ধরে রাখতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২১ এর ভোটে নন্দীগ্রাম থেকে হেরেছেন তিনি। তার পর থেকেই বিরোধীরা লাগাতার কটাক্ষ করে গিয়েছে তাঁর হেরে গিয়েও মুখ্যমন্ত্রী পদে বসা নিয়ে।

আরও পড়ুনঃ হাতে ভোটের কাজ, সম্ভব নয় হাজিরা দেওয়া! CBI কে জানিয়ে দিলেন পার্থ

আর সেই কারণেই জনগনের ভোট নিতে ফের ময়দানে তিনি। ভবানীপুর উপনির্বাচন ৩০ তারিখে, নিজের গদি বাঁচিয়ে রাখতে সেদিন তৃণমূলের হয়ে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমা করেছেন নিজের মনোনয়ন পত্রও। তবে এই মুহুর্তে সব থেকে বেশি চর্চা হচ্ছে তাঁর বিপরীতের বিজেপি প্রার্থীকে নিয়ে।

বিজেপি নেত্রী এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রীওয়ালকে ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী নাম ঘোষণার পর থেকেই প্রিয়াঙ্কা বারবার বলেছেন মানুষের জন্য এই ভোট জিততে চান তিনি। এদিকে বিজেপি প্রার্থী প্রসঙ্গে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন,

” খারাপ লাগে ছোট্ট মেয়ে প্রিয়াঙ্কার জন্য। এন্টালিতে দাঁড়ালো বেচারী হেরে গেল ভবানীপুরে দাঁড়িয়েছে সবাই জানে কি হবে। এখানে যে তার কোনো সুযোগ নেই কিন্তু তাও বলবো তুমি উদ্যোগী তুমি উদ্যম মেয়ে তুমি ভরসা হারিও না, লেগে থাকো কোনও না কোনওদিন তোমার জয় হবেই।”

প্রেস্টিজ ফাইট ভবানীপুরে, মমতার পাড়ায় গিয়ে টক্কর দেবেন শ্রীজীব-প্রিয়াঙ্কা। 

প্রেস্টিজ ফাইট ভবানীপুরে, আজ মনোনয়ন জমা করবেন প্রিয়াঙ্কা টিব্রীওয়াল
প্রেস্টিজ ফাইট ভবানীপুরে, আজ মনোনয়ন জমা করবেন প্রিয়াঙ্কা টিব্রীওয়াল

সব বিতর্ক আর সমালোচনার ,মাঝেই মমতার বিপরীতে ভোট লড়ার জন্য তৈরি হচ্ছেন আইনজীবী প্রিয়াঙ্কা। সূত্রের খবর আজই জমা দেবেন মনোনয়ন। নিজের জয় নিয়ে নিশ্চিত প্রিয়াঙ্কার বক্তব্য, “জয় নিয়ে আমি পুরোপুরি আশাবাদী কারণ আমি মানুষের জন্য লড়াই করছি। বিধানসভা নির্বাচনে খুনের খেলা খেলেছে ওরা। এবারও যদি তাই করে তাহলে তো গণতন্ত্রের কোনও মানে হয় না। এই সরকার খুনীদের সাপোর্ট করেছে। এর প্রতিবাদে আওয়াজ তুলতে হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন