হাতে ভোটের কাজ, সম্ভব নয় হাজিরা দেওয়া! CBI কে জানিয়ে দিলেন পার্থ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাতে ভোটের কাজ আর সেই কারণেই হাজিরা দিতে পারবেন না CBI অফিসে। নোটিসের বদলে নিজে না গিয়ে এই বার্তাই দিয়েছেন তৃণমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়।  ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তের জন্য মার্চের ১২ তারিখ, বাংলার হাইভোল্টেজ ভোটের ঠিক আগে আগেই তাঁকে তলব করেছিল CBI।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় সংক্রমণ, মৃত্যু, ও অ্যাকটিভ রোগীর সংখ্যা নিম্নমুখী! চিন্তা বাড়ছে কেরালা নিয়ে

ফের এ মাসের ৮ তারিখে  তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নির্দেশ দেওয়া হয়েছিল আজ হাজিরা দেওয়ার জন্য। যখন জল্পনা চলছিল আগে হাজিরা এড়ানো বর্ষীয়াণ নেতা আজ হাজিরা দেবেন কিনা, তখনই তিনি জানিয়ে দিয়েছেন ভোট কাজে ব্যাস্ত থাকায় সম্ভব হবে না তাঁর হাজিরা দেওয়া।

হাতে ভোটের কাজ, প্রায়োরিটি লিস্টের প্রথম কাজের কারণে আজ CBI দপ্তর গেলেন না পার্থ। 

উল্লেখ্য এই মুহুর্তে তৃণমূল কংগ্রেস ব্যাস্ত পুজোর আগের ভোট পুজো নিয়ে। ৩০ তারিখে উপনির্বাচন ভবানীপুরে। তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহুর্তে বিধানসভা কেন্দ্র জুড়ে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে দলের নেতা মন্ত্রীদের।

তালিকায় আছেন পার্থ চট্টোপাধ্যায়ও। আর সেই কারণ দেখিয়েই এবারের হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। সূত্রের খবর তৃণমূল নেতা হাজিরা এড়িয়ে যাওয়ার পরেই নতুন ভাবে ভাবতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা। ভাবা হচ্ছে মন্ত্রীর বাড়ি গিয়ে বা তাঁর কার্যালয় গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের কথা।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন