সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরীওয়াল, বাধা নেই লোকসভা নির্বাচনের প্রচারে

Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরীওয়ালকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। আগামী ১ জুন ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন তিনি। অংশ নিতে পারবেন লোকসভা নির্বাচনের প্রচারেও। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরীওয়ালকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন: ভূমিপুত্র-কাজের ছেলে-প্রতিবাদী মুখ, বীরভূমে শতাব্দীর প্রেস্টিজ ফাইটে কাঁটার নাম মিল্টন রশিদ!

আগামী ২৫মে দিল্লিতে ভোটগ্রহণ। তার আগে আপ প্রধানের জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। সেখানেই স্বস্তি পেলেন অরবিন্দ কেজরীওয়াল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চের পর্যবেক্ষণ, আপাতত জামিন দেওয়া হোক কেজরীওয়ালকে। তবে, আগামী ২ জুন স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে হবে তাঁকে।

সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরীওয়াল, বাধা নেই লোকসভা নির্বাচনের প্রচারে
সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরীওয়াল, বাধা নেই লোকসভা নির্বাচনের প্রচারে

যদিও ইডির তরফে এই সিদ্ধান্তকে তীব্র বিরোধিতা জানানো হয়। তাঁদের মতে, নির্বাচনের প্রচারের জন্য কোনও রাজনৈতিক ব্যক্তিকে জামিন দেওয়া হলে তা দৃষ্টান্ত তৈরি করতে পারে। বগত পাঁচ বছরে গোটা দেশে ১২৩টি ভোট হয়েছে। প্রচারের জন্য জামিন দেওয়া হলে কোনও রাজনীতিককেই আর বিচারবিভাগীয় হেফাজতে ধরে রাখা যাবে না।

সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরীওয়াল, বাধা নেই লোকসভা নির্বাচনের প্রচারে

সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরীওয়াল, বাধা নেই লোকসভা নির্বাচনের প্রচারে

কেজরীওয়ালের জামিনের সঙ্গে সঙ্গেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘অরবিন্দ কেজরীওয়ার অন্তর্বর্তী জামিন পেয়েছে দেখে আমি খুব খুশি। চলতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে এটা খুব সহায়ক হতে চলেছে।’’

সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরীওয়াল, বাধা নেই লোকসভা নির্বাচনের প্রচারে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর