মিথ্যে অভিযোগ দিয়ে সন্দেশখালিকে অশান্ত করার ষড়যন্ত্র বিজেপির, রেখার বিরুদ্ধে FIR করল তৃণমূল

Sandeshkhali: পর পর দু'টি ভিডিও ভাইরাল। আর তারপরেই যেন আজ প্রশ্নের মুখে সন্দেশখালির আন্দোলন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পর পর দু’টি ভিডিও ভাইরাল। আর তারপরেই যেন আজ প্রশ্নের মুখে সন্দেশখালির আন্দোলন। ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে যিনি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে মহিলাদের ২ হাজার টাকার বিনিময়ে মিথ্যে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নজরবন্দি)

আরও পড়ুন: ক্ষমতা থাকলে চেম্বারের ফুটেজ দেখাক! শ্লীলতাহানি মামলায় রাজ্যপালকে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি অভিষেকের

অন্য একটি ভিডিও-তে দেখা যায়, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে, যিনি অভিযোগ করছেন, যেসব মহিলাদের নির্যাতিতা ‘সাজিয়ে’ রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে তাঁরা ‘প্রকৃত’ নির্যাতিতা নয়। তাঁদের যিনি নিয়ে গিয়েছেন সেই বিজেপি নেতা আবার তৃণমূলের সঙ্গে যুক্ত! টাকা নিয়ে কাজ করার অভিযোগও করতে দেখা যায় রেখাকে।

মিথ্যে অভিযোগ দিয়ে সন্দেশখালিকে অশান্ত করার ষড়যন্ত্র বিজেপির, রেখার বিরুদ্ধে FIR করল তৃণমূল
মিথ্যে অভিযোগ দিয়ে সন্দেশখালিকে অশান্ত করার ষড়যন্ত্র বিজেপির, রেখার বিরুদ্ধে FIR করল তৃণমূল

মিথ্যে অভিযোগ দিয়ে সন্দেশখালিকে অশান্ত করার ষড়যন্ত্র বিজেপির, এই অভিযোগ তুলে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে সন্দেশখালি থানায় এফআইআর দায়ের করলেন স্থানীয় এক তৃণমূল নেতা। একই সঙ্গে শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল ও শান্তি মাহাতোর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়।

মিথ্যে অভিযোগ দিয়ে সন্দেশখালিকে অশান্ত করার ষড়যন্ত্র বিজেপির, রেখার বিরুদ্ধে FIR করল তৃণমূল

মিথ্যে অভিযোগ দিয়ে সন্দেশখালিকে অশান্ত করার ষড়যন্ত্র বিজেপির, রেখার বিরুদ্ধে FIR করল তৃণমূল

কিন্তু, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা সম্ভব হয়নি। কারণ, তাঁর কাছে কলকাতা হাই কোর্টের রক্ষাকবচ রয়েছে। সেই বিষয়েও আদালতের দ্বারস্থ হতে পারে পুলিশ, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে, মাম্পি দাসের বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের হয়েছে। এবার আরও তিন স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে থানায় গেল শাসক দল।

মিথ্যে অভিযোগ দিয়ে সন্দেশখালিকে অশান্ত করার ষড়যন্ত্র বিজেপির, রেখার বিরুদ্ধে FIR করল তৃণমূল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত