করোনা আবহেই লাগামছাড়া জ্বালানী তেল, মুম্বাইয়ে সেঞ্চুরি হাঁকানোর মুখে পেট্রোল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহেই লাগামছাড়া জ্বালানী তেল, মুম্বাইয়ে সেঞ্চুরি হাঁকানোর মুখে পেট্রোল। এই নিয়ে সপ্তাহে পাঁচবার। দেশে করোনা পরিস্থিতির মতই ক্রমশ লাগামছাড়া জ্বালানী লের মূল্য। ৫ কেন্দ্রে নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে পেট্রোল ডিজেলের দাম। তবে ভোট কাছে আসতেই সেই মূল্যবৃদ্ধিতে রাশ টানে কেন্দ্র।

আরও পড়ুনঃ দাঁড়াতে হবে না লাইনে, ভ্যাকসিন প্রদানে অভিনব পদক্ষেপ কলকাতা পুরসভার।

তবে ভোট মিটতেই ফের চড়চড়িয়ে দাম বাড়তে শুরু করেছে জ্বালানী তেলের। এই নিয়ে নির্বাচনের পর ৯ দিন বৃদ্ধি পেল তেলের মূল্য। যার মধ্যে শুধু এই সপ্তাহেই ৫ বার। দিল্লীতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে ৯২.৫৮ টাকা ও ৮৩.২২ টাকা। বানিজ্যনগরী মুম্বাইতে যার দাম যথাক্রমে ৯৮.৮৮ টাকা ও ৯০.৪০ টাকা।

অন্যদিকে চেন্নাইয়ে পেট্রোলের প্রতি লিটাররে দাম ৯৪.৩১ টাকা ও ডিজেলের দাম ৮৮.০৭ টাকা। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৯২.৬৭ টাকা অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম ৮৬.০৬ টাকা। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিরোধী দলগুলি।

করোনা আবহেই লাগামছাড়া জ্বালানী তেল, মুম্বাইয়ে সেঞ্চুরি হাঁকানোর মুখে পেট্রোল। নাজেহাল অবস্থা দেশের সাধারণ মানুষেরও। তবে এই নিয়ে কেন্দ্রের তরফ থেকে এখনও কোন বিবৃতি প্রকাশ করা হয়নি। এখন দেখার এই লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে রাশ টানতে কোনও ব্যবস্থা নেয় কিনা কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন