Mitali Raj: মহিলাদের আইপিএলে দল কিনতে চলেছেন মিতালি? নিজেই বাড়িয়ে দিলেন জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে চলতি বছরেই অবসর নিয়েছেন। তবে আগামী বছরে শুরু হতে চলা মহিলা আইপিএলের সঙ্গে জড়িত থাকতে চান মিতালি রাজ। প্লেয়ার বা মেন্টর যে কোনও ভূমিকায়। এমনকী, প্রয়োজনে আইপিএলের টিমের মালিক হতেও আপত্তি নেই মিতালির।

আরও পড়ুনঃ কিউয়িদের হারিয়ে ফাইনালে পাকিস্তান, দেখা হবে ভারতের সঙ্গে?

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, তিনি মহিলাদের আইপিএল নিয়ে বেশ উৎসাহী। যেকোনোও ভূমিকায় এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকতে চান মিতালি। সেখান থেকেই চর্চা শুরু হয়, তবে কি মহিলাদের আইপিএলে দল কিনতে চলেছেন তিনি? মিতালির উত্তর পেয়েই আরও জল্পনা বেড়ে যায়।

মহিলাদের আইপিএলে দল কিনতে চলেছেন মিতালি? নিজেই বাড়িয়ে দিলেন জল্পনা

এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে মিতালি বলেছেন, “খেলোয়াড় বা মেন্টর হিসাবে আইপিএলের সঙ্গে যুক্ত থাকতে চাই। আপাতত পাঁচটি দল রয়েছে আইপিএলে। সেই দলগুলি কীভাবে খেলোয়াড়দের নির্বাচন করবে, তা নিয়ে এখনও সঠিক ভাবে কিছু জানি না। তবে আমি সমস্ত বিষয়টিই মাথায় রাখছি।”

মহিলাদের আইপিএলে দল কিনতে চলেছেন মিতালি? নিজেই বাড়িয়ে দিলেন জল্পনা
মহিলাদের আইপিএলে দল কিনতে চলেছেন মিতালি? নিজেই বাড়িয়ে দিলেন জল্পনা

এর পরেই সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কি মহিলাদের আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজ়ি কিনতে চান? উত্তরে মিতালি বলেছেন, ‘‘হয়তো হ্যাঁ।’’ মহিলাদের আইপিএলের সঙ্গে যতটা সম্ভব জড়িয়ে থাকতে চাইছেন মিতালি। সে কারণেই ফ্র্যাঞ্চাইজ়ি কেনার কথা ভাবছেন তিনি।

2 8

মহিলাদের আইপিএলে দল কিনতে চলেছেন মিতালি? নিজেই বাড়িয়ে দিলেন জল্পনা

পাঁচটি ফ্র্যাঞ্চাইজ়িকে নিয়ে শুরু হবে মহিলাদের আইপিএল। ভারতের প্রথম সারির সব মহিলা ক্রিকেটারই খেলবেন এই প্রতিযোগিতায়। থাকবেন টি-টোয়েন্টি ক্রিকেটে বিদেশের সেরা ক্রিকেটাররাও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মিতালি এবং ঝুলন গোস্বামীও খেলবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত