নজরবন্দি ব্যুরোঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের রুদ্ধশ্বাস সেমিফাইনাল ম্যাচে কিউয়িদের হারিয়ে ফাইনালে পকিস্তান। প্রথম সেমিফাইনালে পাকিস্তানের জয় দেখে ফঁটছে রোহিতরা। তবে পাকিস্তানের সঙ্গে আগামী ম্যাচে দেখা হবে ভারতের? প্রশ্ন ক্রিকেট মহলে।
আরও পড়ুনঃ Mamata Banerjee: লোভ করবেন না, সংগঠনে জোর দিন, বার্তা মমতার



এদিন প্রথম ব্যাট করতে নেমে ৪ উইকেটের বিনিময়ে ১৫২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ড্যারেল মিচেল ৫৩ এবং উইলিয়ামসনের ৪৬ রানের দীর্ঘ ইনিংস নিউজিল্যান্ডের পালে হাওয়া দিতে শুরু করেছিল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে রান সংখ্যা কম বলেই মনে করছিলেন উইলিয়ামসনরা।

কিন্তু দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ওপেনিং জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মহম্মদ রিজওয়ান ও বাবর আজমদের ৫৩ রানের ইনিংস পাকিস্তানের ব্যাটিং লাইন আপের ভার অনেকটা কমিয়ে দিয়েছিল। পরে মহম্মদ হ্যারিসের ২৬ বলে ৩০ রান পাকিস্তানের জয় নিশ্চিত করে। শেষ মুহুর্তে মিচেল স্যান্টনারকে ব্যবহার করেও কোনও লাভ হয়নি। বরং একের পর এক ক্যাচ ফেলে দেওয়ার পর ম্যাচ হারালেন কিউয়িরা।
কিউয়িদের হারিয়ে ফাইনালে পাকিস্তান, পৌঁছাতে পারবে ভারত?

সেমিফাইনালে পাকিস্তানের জয়ের পর উত্তেজনায় ফুঁটছে ভারত। আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে রোহিতরা। সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে পরাজিত করতে পারবে ভারত? এই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট মহলে। কারণ, এই বিশ্বকাপে অন্যতম টপ ফেভারিট ইংল্যান্ড। কিন্তু পাকিস্তান যেভাবে মিরাক্কেল ঘটালো, তাতে ভারতের ক্ষেত্রে বিপরীত ঘটতেই পারে বলে মনে করা হচ্ছে।









