Mamata Banerjee: লোভ করবেন না, সংগঠনে জোর দিন, বার্তা মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের হেভিওয়েট নেতাদের। তার ওপর জেলাজুড়ে দলের গোষ্ঠী কোন্দল আরও অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের জন্য। যা নিয়ে বুধবার কৃষ্ণনগরেরসভা থেকে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোভ করবেন না, সংগঠনে জোর দিন। দলীয় নেতাদের সাফ বার্তা দিলেন তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, যদি কোনও ভুল হয়ে থাকে তাহলে শুধরে নেওয়া হবে।

আরও পড়ুনঃ TET Protest: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মাথা ফাটল চাকরি প্রার্থীর, রণক্ষেত্র কলকাতা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোভ করে টাকা করে কী করবেন? দেখবেন সেই টাকা অন্য কেউ খেয়ে গেছে। একইসঙ্গে তিনি বলেন, ইডি-সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে বদনাম করা হচ্ছে। আগে থেকে একটা মিডিয়াকে বলে দেওয়া হচ্ছে, এর বাড়িতে সিবিআই যেতে পারে। পরের দিন তার বাড়িতেই চলে যাচ্ছে। পরে দেখা যাচ্ছে সে দোষীই নয়। কিন্তু দাগ লেগে যাচ্ছে। আগে থেকে মিডিয়া ট্রায়াল করে দেওয়া হচ্ছে। আমি চাই এটা রুখে দিতে।

লোভ করবেন না, সংগঠনে জোর দিন, গোষ্ঠী কোন্দল নিয়ে বার্তা মমতার 
লোভ করবেন না, সংগঠনে জোর দিন, গোষ্ঠী কোন্দল নিয়ে বার্তা মমতার

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর আগে নদিয়া জেলার দায়িত্বে ছিলেন তিনি। সেইসঙ্গে জেল হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপ্সারিত সভাপতি মানিক ভট্টাচার্য। পার্থ এবং মানিকের সম্পত্তির বহর দেখে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই লোভ ছেড়ে সংগঠনের দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি।

জেলার বিধায়কদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এমএলএ যাঁরা আছেন নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আর কেউ করলে তাকে আমি পার্টিতে স্থান দেব না। আমাদের যাঁরা পঞ্চায়েতে আছেন, ব্লকে,জেলা পরিষদে আছেন কে বড় হনু আমি না মানুষ? মানুষ না থাকলে আমি শূন্য। রোজ তৃণমূলের প্রতীককে আমি নমস্কার করি। যার ইগো থাকবে বাড়িতে বসে যান। কাজ করার দরকার নেই। কলকাতার সঙ্গে কার যোগাযোগ আছে আপনার জানার দরকার নেই। আমরা মাঠে খুঁজে নেব তাঁকে।

লোভ করবেন না, সংগঠনে জোর দিন, গোষ্ঠী কোন্দল নিয়ে বার্তা মমতার 

লোভ করবেন না, সংগঠনে জোর দিন, গোষ্ঠী কোন্দল নিয়ে বার্তা মমতার 

অর্থাৎ দলের মধ্যে যে ভাঙন ধরেছে, তা আন্দাজ করতে পেরেই এই মন্তব্য করেন মমতা। একইসঙ্গে বিধায়ক ও সাংসদদের নিয়ে একটি কো-অর্ডিনেশন কমিটি গঠন করেন তিনি। বিধায়কদের উদ্দেশ্যে সাফ বার্তা, তৃণমূল কংগ্রেস একটি পরিবার। এটাকে ভাঙা যাবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত