TET Protest: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মাথা ফাটল চাকরি প্রার্থীর, রণক্ষেত্র কলকাতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৪ টেট পাশ চাকরি প্রার্থীদের বিক্ষোভের জেরে কার্যত রণক্ষেত্র আকার নিয়েছে কলকাতা। ধর্মতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কয়েশো চাকরি প্রার্থীদের। মাথা ফাটল এক চাকরি প্রার্থীর। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে। অসুস্থ হয়ে পড়েন আরও এক।

আরও পড়ুনঃ Justice Avijit Ganguly: বেআইনি হলেই পরীক্ষা বন্ধ, পর্ষদের ওপর বেজায় ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়

হয় নিয়োগ না হয় মৃত্যু। এই স্লোগানকে সামনে রেখেই বুধবার ফের রাজপথে শামিল হন চাকরি প্রার্থীরা। তাঁদের আটকাতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের গাড়ির সামনেই শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা। সেই সময়ই ঘটে বিপত্তি।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মাথা ফাটল চাকরি প্রার্থীর, পরিস্থিতি হাতের বাইরে 
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মাথা ফাটল চাকরি প্রার্থীর, পরিস্থিতি হাতের বাইরে 

এদিন শিয়ালদহে ছোট ছোট আকারে জমায়েত করেন চাকরি প্রার্থীরা। এরপর ছোট দলে ভাগ হয়ে ধর্মতলার দিকে এগিয়ে যেতে শুরু করেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের আন্দোলনের কথা আঁচ করতে পেরেই তৎপর ছিল প্রশাসন। ধর্মতলা ছাড়া সল্টলেকেও বাড়ানো হয়েছিল নিরাপত্তা। পুলিশের সঙ্গে ধরপাকড়ে একাধিক জনকে আটক করেছে পুলিশ।

চাকরি প্রার্থীদের কথায়, যাঁরা দুর্নীতি করেছে, তাঁরা এসি গাড়ি চড়ছেন, আর আমরা সব ছেড়ে রাস্তায় নেমেছি। আমরা আর বাঁচতে চাই না। আহত চাকরি প্রার্থীকে দেখতে এগিয়ে যান অন্যান্যরা। রাস্তার ওপরেই রক্ত পড়ে থাকতে দেখা যায়। অসুস্থ হয়ে পড়েন আরও একজন।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মাথা ফাটল চাকরি প্রার্থীর, পরিস্থিতি হাতের বাইরে 

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মাথা ফাটল চাকরি প্রার্থীর, পরিস্থিতি হাতের বাইরে 

এর আগে পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে হেঁটে সল্টলেকে পর্ষদ ভবনের সামনে অনশন ও অবস্থানে শামিল হন কয়েক হাজার চাকরি প্রার্থী। সেবার আদালতের নির্দেশে কার্ফু জারি হতেই মধ্যরাতে চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে তুলে দেয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় বইতে শুরু করে সারা রাজ্যজুড়ে। এখন চাকরি প্রার্থীর মাথা ফাটার ঘটনাকে কেন্দ্র করে চড়ছে পারদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত