Justice Avijit Ganguly: বেআইনি হলেই পরীক্ষা বন্ধ, পর্ষদের ওপর বেজায় ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টেট পাশ নিয়োগের ক্ষেত্রে ক্রমাগত জটিলতা দেখা দিতে শুরু করেছে। ৮২ নম্বর পাওয়া ২০১৭-র টেট প্রার্থীরা উত্তীর্ণ হিসেবে চিহ্নিত হলেও ২০১৪-র টেট প্রার্থীদের ক্ষেত্রে কেন তা হয়নি, তা নিয়েই মামলা হয় আদালতে। সেই মামলা শুনতে গিয়েই পর্ষদের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেআইনি হলেই পরীক্ষা বন্ধ, সাফ জানিয়ে দিলেন তিনি।

আরও পড়ুনঃ TET Scam: দ্বিধা বিভক্ত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা, ২০১৪ সালের বিরুদ্ধে হাইকোর্টে ২০১৭-রা

দরকার পড়লে পরীক্ষা বন্ধ করে দেব। বুধবার কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন এমনটাই মন্তব্য করতে শোনা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর কথায়, পর্ষদ মোটেই বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না। তিনি বলেন, আমি আগের মন্তব্য প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছি। এরপরেই তিনি বলেন, এখন যদি দেখি পর্ষদ আইন না মেনে কাজ করছে তবে পরীক্ষা বন্ধ দেব।

বেআইনি হলেই পরীক্ষা বন্ধ, সাফ জানিয়ে দিলেন বিচারপতি
বেআইনি হলেই পরীক্ষা বন্ধ, সাফ জানিয়ে দিলেন বিচারপতি

এদিন বিচারপতি সাফ জানিয়ে দেবন, পর্ষদের আইনের ক্ষেত্রে কোনও বড় গলদ থাকলে পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিতে পারেন তিন। তবে কী এবার পর্ষদের ভূমিকা নিয়ে বেজায় ক্ষুব্ধ বিচারপতি পরীক্ষা বন্ধ করার নির্দেশ দিতে পারেন? সেক্ষেত্রে কি নতুন করে জটিলতা তৈরি হবে? উঠছে প্রশ্ন।

বেআইনি হলেই পরীক্ষা বন্ধ, সাফ জানিয়ে দিলেন বিচারপতি

বেআইনি হলেই পরীক্ষা বন্ধ, সাফ জানিয়ে দিলেন বিচারপতি
বেআইনি হলেই পরীক্ষা বন্ধ, সাফ জানিয়ে দিলেন বিচারপতি 

এনসিটিইর নিয়ম অনুযায়ী টেট পরীক্ষায় সংরক্ষিত প্রার্থীদের ৫৫ শতাংশ এবং সাধারণ প্রার্থীদের ৬০ শতাংশ নম্বর পেতে হবে। মামলাকারীরা সবাই সংরক্ষিত প্রার্থী এবং প্রত্যেকেই ১৫০ নম্বরের মধ্যে ৮২ নম্বর পেয়েছেন।

প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি, ১৫০-এর মধ্যে ৮২ নম্বর আসলে ৫৪.৬৭ শতাংশ। তাঁদের ৫৫ শতাংশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরিপ্রার্থীরা যদি ১ নম্বর বেশি পেতেন তবে শতাংশের বিচারে তা হত ৫৫.৩৪। অতএব, এ ক্ষেত্রে ৫৫ শতাংশের নিয়ম প্রযোজ্য হত। তাই পর্ষদ সংরক্ষিতদের জন্য ৮২-র পরিবর্তে ৮৩ নম্বর ধার্য করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর