CAAর জন্য কারও নাগরিকত্ব গেলে আপনার ফেলা থুতু আমি চাটব। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে ভোটপ্রচারে কোলাঘাটে গিয়ে এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুড়লেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বর্তমানে বাংলার বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের হয়ে প্রচারে ব্যস্ত মহাগুরু। এরকমি এক সভা থেকে এদিন মেগাস্টার বলেন,” সিএএ নিয়ে মিথ্যে প্রচার করছে একটা দল।
আরও পড়ুন: ইন্ডিয়া জোট জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ-চিকিৎসা- শিক্ষা, ভোটের আগে কেজরির গ্যারান্টি



এদের মিথ্যে লগ্নে জন্ম এবং দুর্নীতি এদের রাশি। সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। যদি মিথ্যা কথা বলি তাহলে আপনারা থুতু ফেলবেন, আমি তা চাটব। আর এই আইনটা শুধু মুসলমান ভাই-বোনদের জন্য নয়। এটা আমার জন্য, খ্রিস্টানদের জন্য, শিখ ভাইদের জন্য। সকলের জন্য।

তাহলে ঝামেলা কীসের? যাদের কাছে সত্যিকারের আধার কার্ড রয়েছে তারাই ভারতবর্ষের নাগরিক। আর বাড়ির মালিককে কেউ ধাক্কা মেরে বার করতে পারে? আপনার কাছে যদি আধার কার্ড থাকে কেউ বার করে দেবে আপনাকে বাড়ি থেকে? এই সব মিথ্যে কথা বলে বলে মুসলমান ভাই-বোনেদের ভয় দেখাচ্ছে”। এখানে না থেমে মিঠুন আরও বলেন,


CAAর জন্য কারও নাগরিকত্ব হারালে আপনার থুতু চাটব আমি, চ্যালেঞ্জ মিঠুনের

“২টো টার্ম মিথ্যে কথা বলেছে। মুসলমান ভাইদের কিচ্ছু দেয়নি। খালি বলে যাচ্ছে বিজেপি মুসলমানদের দুশমন। বিজেপি মুসলমানদের দুশমন নয়। বিজেপি এলে একটাই ভালো হবে। আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের”।







