দিল্লি ক্য়াপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে এক ম্য়াচ নির্বাসিত করল বিসিসিআই! গত ৭ মে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে স্লো ওভাররেটের দায়ে ঋষভকে দেওয়া হল এই নিদান। শুধু এক ম্য়াচই নির্বাসিত হচ্ছেন না দিল্লির অধিনায়ক। তাঁকে দিতে হবে ৩০ লক্ষ টাকার আর্থিক জরিমানা। রাজস্থানের বিরুদ্ধে ফাইনাল ওভার করার সময়ে ঋষভরা ১০ মিনিট পিছিয়ে ছিলেন।
আরও পড়ুন: ভাইরাল রোহিত-অভিষেকের কথোপকথন, তবে কী আগামী মরশুমে রোহিত কেকেআর এ?



এখন প্রশ্ন স্লো ওভাররেটের জন্য় কেন দিল্লির শাস্তি এত কঠোর হচ্ছে! তার উত্তর একটাই। এই নিয়ে তিনবার ঋষভের টিম এই ভুল করল চলতি আইপিএলে। সেই কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড শাস্তি দিয়েছে পন্থকে।১২ মে বিরাট কোহলিদের বিরুদ্ধে দিল্লিকে নেতৃত্ব দেবেন অক্ষর পটেল। পন্থের পরিবর্তে বাঁ হাতি অলরাউন্ডারকে অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন দিল্লি কর্তৃপক্ষ।



শনিবার সাংবাদিক বৈঠকে বেঙ্গালুরুর ম্যাচের অধিনায়ক হিসাবে অক্ষরের নাম ঘোষণা করেছেন দিল্লির কোচ রিকি পন্টিং। তিনি বলেছেন, ‘‘রবিবারের ম্যাচে দলকে নেতৃত্ব দেবে অক্ষর। গত দু’মরসুম ধরে ও দলের সহ-অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছে।
RCB-র বিরুদ্ধে বাদ ঋষভ, নতুন অধিনায়ক ঘোষণা করল দিল্লি

আইপিএলে যথে¬¬¬¬ষ্ট অভিজ্ঞ ক্রিকেটার অক্ষর। আন্তর্জাতিক ক্রিকেটেও অক্ষরের অভিজ্ঞতা যথেষ্ট। ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ জ্ঞান রয়েছে ওর। নতুন দায়িত্ব পেয়ে অক্ষরও যথেষ্ট উত্তেজিত।’’







