Coromondel express-এ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মমতা! সকালেই হেলিকপ্টারে পৌঁছাবেন বালেশ্বর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনায় কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। আর এই দুর্ঘটনায় গতকাল রাতেই উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পক্ষ থেকে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় প্রতিনিধি দল। নবান্নে চালু হয় হেল্পলাইন নম্বর। কিন্তু এবার স্বয়ং ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Coromondel express-এ ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিহত ৭০! মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা

জানা যাচ্ছে, শনিবার সকালে মুখ্যমন্ত্রী নিজেই যাচ্ছেন ঘটনাস্থলে। হেলিকপ্টারে চেপে শনিবার সকালেই রওনা দিচ্ছেন তিনি। শনিবার সকাল ১০ টায় হাওড়ার ডুমুরজোলা হেলিপ্যাড থেকে রওনা হবেন তিনি। এরপরেই পৌঁছে যাবেন ঘটনাস্থলে। অন্যদিকে, আদৌ ঠিক কী ঘটেছিল? কীভাবে বিপর্যয়? বালেশ্বরে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডলের সামনে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করে জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিওবা শেষ পাওয়া খবর অবধি মৃতের সংখ্যা ২৩৩, আহত বেড়ে ৯০০ তে দাঁড়িয়েছে বলেই, জানাল ওড়িশা সরকার!

Coromondel express-এ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মমতা, সকাল ১০ টায় হাওড়ার ডুমুরজোলা হেলিপ্যাড থেকে রওনা হবেন তিনি
Coromondel express-এ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মমতা, সকাল ১০ টায় হাওড়ার ডুমুরজোলা হেলিপ্যাড থেকে রওনা হবেন তিনি

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কী কারণে এই দুর্ঘটনা! তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার টেকনিক্যাল বিষয়গুলো বোঝার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে প্রাথমিকভাবে সমস্ত লক্ষ্য উদ্ধারকার্যের ওপরেই। পাশাপাশি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়া হচ্ছে। এই দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। কমিশনার রেল সেফটিকেও ডাকা হয়েছে। তারাই পুরো ঘটনাটি তদন্ত করবে।

Coromondel express-এ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মমতা, সকাল ১০ টায় হাওড়ার ডুমুরজোলা হেলিপ্যাড থেকে রওনা হবেন তিনি

প্রসঙ্গত, শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনায় কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ওই করমণ্ডল এক্সপ্রেসটি বালেশ্বরে কাছেই বাহানগা বাজারের কাছে ধাক্কা মারে একটি মালগাড়িকে। যার দরুন ওই প্রথম তিনটি বাদ দিয়ে এক্সপ্রেসের বাদ বাকি কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। এই মুহূর্তে ওই ট্রেনটির একাধিক কামরা বেলাইন হয়েছে। আর এই দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে পাশে থাকার আশ্বাস দেব মুখ্যমন্ত্রী। একইসঙ্গে অন্যদিকে, দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ট্যুইটে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি এই ঘটনায় রেলমন্ত্রীর সঙ্গেও কথা বলেন তিনি।

Coromondel express-এ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মমতা, সকাল ১০ টায় হাওড়ার ডুমুরজোলা হেলিপ্যাড থেকে রওনা হবেন তিনি

Coromondel express-এ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মমতা, সকাল ১০ টায় হাওড়ার ডুমুরজোলা হেলিপ্যাড থেকে রওনা হবেন তিনি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত