টানা দুদিন ধরে ওড়িশায় ধীরজ সাহুর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। সেখান থেকেই বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। টাকা গোনার জন্য মেশিন আনানো হয়। জানা যায়, এই পরিমাণ টাকা গুনতে গিয়ে যন্ত্র ভেঙে যায়।
এবার পুরীর মন্দিরে প্রবেশের জন্য চালু হচ্ছে নিয়া নিয়ম। পোশাকের ক্ষেত্রে জারি করা হয়েছে কিছু নিষেধাজ্ঞা। কী জানিয়েছে কর্তৃপক্ষ? কোন কোন পোশাক পড়ে মন্দিরে যাওয়া যাবে? কবে থেকে কার্যকর হবে নিয়ম?
অবশেসে ওড়িশা থেকে উদ্ধার হল বিশ্বভারতীর ‘অপহৃত’ বিদেশি ছাত্র। পুলিশ সূত্রে খবর, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরের পুলিশের যৌথ অভিযানে ওড়িশা সীমান্ত থেকে ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে আট জন, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আর বাকি চারজন বীরভূমের বাসিন্দা।
ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ের পর কেটে গিয়েছে প্রায় দু মাস। দুর্ঘটনায় প্রান হারিয়েছে বহু মানুষ। কিন্তু এখনও অনেকের শনাক্তকরণ বাকি। নাম-পরিচয় জানা যায়নি এমন মৃতদেহের সংখ্যা প্রায় ৩০। ডিএনএ পরীক্ষার পরও প্রক্রিয়া অসম্পূর্ণ। দেহগুলি এখনও সংরক্ষিত রয়েছে ভুবনেশ্বরের এইমসে।
গত ২ জুন ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সংঘর্ষ হয়। করমণ্ডলের ২১ টি কামরা, যশবন্তপুরের ৩ টি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় প্রাণ হারায় ২৮৮ জন। আহতের সংখ্যাও হাজারের কাছাকাছি। রেলবোর্ডের সুপারিশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই দুর্ঘটনার তদন্তভার নেয়। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিবিআইয়ের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাহানগা বাজার রেল স্টেশনে কোনও ট্রেন দাঁড়াবে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক।