Dhiraj Sahu: ওড়িশায় উদ্ধার ৩০০ কোটির সঙ্গে বাংলার যোগ, আতস কাচের তলায় একাধিক ব্যবসায়িক লেনদেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ওড়িশায় কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদের পরিমাণ সাড়ে ৩০০ কোটির গণ্ডি পেরিয়েছে। সোমবার আয়কর দফতরের এই তল্লাশি অভিযান ছয়দিনে পড়ল। এই ঘটনায় এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। ভিন রাজ্যে উদ্ধার হওয়া টাকার সঙ্গে যোগ রয়েছে বাংলার। কলকাতার একাধিক জায়গায় রয়েছে মূল সংস্থার অফিস। এই তথ্য সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন: বহিষ্কারের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, ফিরে পাবেন হারানো সাংসদ পদ?

গত সপ্তাহে ওড়িশা, ঝাড়খণ্ডের বিভিন জায়গায় হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর (Dhiraj Sahu) বাড়িতে শুরু হয় তল্লাশি। তাঁর বাড়ির আলমারি ও বাক্স থেকে থরে থরে সাজানো টাকা পাওয়া যায়। এখনও পর্যন্ত ৩৫২ কোটি টাকা উদ্ধার হয়েছে। ওড়িশার মদ প্রস্তুতকারী সংস্থা বৌধ ডিস্টিলিয়ারিতে তল্লাশি চালিয়ে ৩০৫ কোটি টাকার হদিশ পায় আয়কর দফতর।

ওড়িশায় উদ্ধার ৩০০ কোটির সঙ্গে বাংলার যোগ, আতস কাচের তলায় একাধিক ব্যবসায়িক লেনদেন

সূত্রে খবর, এই সংস্থার যোগ রয়েছে কলকাতার। বৌধ ডিস্টিলিয়ারির বিভিন্ন মালিকের একাধিক শেল কোম্পানি রয়েছে শহরে। কাশীপুর, বালিগঞ্জ, লালবাজার স্ট্রীটে সংস্থার একাধিক অফিসের খোঁজ পাওয়া যায়। আয়কর দফতরের আধিকারিকদের অনুমান, কলকাতার এই অফিসের মাধ্যমে কালো টাকা সাদা করা হট।

ওড়িশায় উদ্ধার ৩০০ কোটির সঙ্গে বাংলার যোগ, আতস কাচের তলায় একাধিক ব্যবসায়িক লেনদেন

ধীরজ প্রসাদ সাহু-এর কোম্পানির অফিস ও কোম্পানির নামে থাকা ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে। কলকাতায় পার্ক সার্কাসের পাম অ্যাভিনিউতে সেই ফ্ল্যাট দীর্ঘদিন ধরেই বন্ধ। যার নেমপ্লেটে ধীরজ সাহুর নাম রয়েছে। কংগ্রেস সাংসদের বাড়ি থেকে টাকা উদ্ধার নিয়ে সরব হয়েছে পদ্ম শিবির। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ধীরজ সাহুর একটি পুরনো টুইট শেয়ার করে লেখেন, ‘সাহু বাবুর কৌতুক অনুভূতি রয়েছে।’ এছাড়া, বিজেপির তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে।

ওড়িশায় উদ্ধার ৩০০ কোটির সঙ্গে বাংলার যোগ, আতস কাচের তলায় একাধিক ব্যবসায়িক লেনদেন

ওড়িশায় উদ্ধার ৩০০ কোটির সঙ্গে বাংলার যোগ, আতস কাচের তলায় একাধিক ব্যবসায়িক লেনদেন
ওড়িশায় উদ্ধার ৩০০ কোটির সঙ্গে বাংলার যোগ, আতস কাচের তলায় একাধিক ব্যবসায়িক লেনদেন

উল্লেখ্য, আয়কর দফতরের আধিকারিকরা ধীরজ সাহুর বোলানগির ও সম্বলপুরের দুটি বাড়ি এবং ঝাড়খণ্ডের রাঁচি ও লোহারদাগার বাড়িতে তল্লাশি চালায়। এই জায়গাগুলি থেকেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। কংগ্রেস সাংসদের লোহারদাগার বাড়ি থেকে বেশ কিছু জরুরী নথি উদ্ধার হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত