বালেশ্বরে একটি ক্যাম্প তৈরি হয়েছে। ওড়িশা সীমানাতেও একটি ক্যাম্প তৈরি হয়েছে। বাংলার তরফে এখনও পর্যন্ত ১০০ টিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে ওড়িশায়। আইএএস, আইপিএস এবং অন্যান্য সরকারি আমলাদের মিলিয়ে পশ্চিমবঙ্গের ৪০ জন আধিকারিক প্রতিবেশী রাজ্যে রয়েছেন রয়েছেন।
নজরবন্দি ব্যুরো: ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার জেরে শেষ মুহূর্তে পাহাড় সফর বাতিল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ব্বহ্য মানুষ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। অনেকেই...
যদিও এখনও এই দুর্ঘটনায় আহত হয়ে কটকের বিভিন্ন হাসপাতালে ভরতি বাংলার বাসিন্দারা। তাই এবার তাঁদের দেখতে আগামীকাল ফের ওড়িশা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বুধবার মৃত ও আহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন মুখ্যমন্ত্রী!
গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের রেল দুর্ঘটনা গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। আহতের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের লাইনচ্যুত হল মালগাড়ি। ঘটনাস্থল ওড়িশা।
অবশেষে প্রায় ৩০ ঘণ্টা যুদ্ধকালীন তৎপরতায় শেষ হয়েছে বালেশ্বরে দুর্ঘটনাস্থলের উদ্ধারকাজ। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া কামরাগুলি সরানো হয়েছে। নতুন করে শুরু হয়েছে ট্রেন চলাচল। কিন্তু ওই অভিশপ্ত রাতের বিভীষিকা এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকেই। এখনও কাটেনি আতঙ্ক! এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন করমণ্ডলের দুই চালক। এখন কেমন আছেন তাঁরা?