Coromandel বিপর্যয়ের ৩ দিনের মাথায় ফের দুর্ঘটনা, ওড়িশায় লাইনচ্যুত মালগাড়ি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের রেল দুর্ঘটনা গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। আহতের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের লাইনচ্যুত হল মালগাড়ি। ঘটনাস্থল ওড়িশা। মালগাড়ির ৫ টি বগি লাইনচ্যুত হয়। যদিও মালগাড়িটি ভারতীয় রেলওয়ের নয় বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: রক্ষাকবচ থাকা সত্ত্বেও বিদেশ যাত্রায় বাধা, বিমানবন্দরে আটকানো হল রুজিরাকে

জানা গিয়েছে, সোমবার দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার বারগড় জেলার মেন্ধাপালি এলাকায়। খনি থেকে চুনা পাথর নিয়ে একটি ন্যারোগেজ লাইন দিয়ে পণ্যবাহী ট্রেনটি একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল। এরপর আচমকাই দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হয় ৫ টি বগি। ইস্ট কোস্ট রেলওয়ে জানিয়েছে, এটি সম্পূর্ণভাবে একটি প্রাইভেট সিমেন্ট সংস্থার ন্যারো গেজ সাইডিং। রোলিং স্টক-সহ ইঞ্জিন, ওয়াগন, ট্রেন ট্র্যাক-এর মত সমস্ত পরিকাঠামো রক্ষণাবেক্ষণ করে ওই সংস্থা। মালগাড়িটি একেবারেই ব্যক্তিগত, কোনও সরকারি সম্পত্তি নয় তাই এই দুর্ঘটনায় ভারতীয় রেলের কোনও দায়নেই।

Coromandel বিপর্যয়ের ৩ দিনের মাথায় ফের দুর্ঘটনা, ঘটনাস্থল ওড়িশা
Coromandel বিপর্যয়ের ৩ দিনের মাথায় ফের দুর্ঘটনা, ঘটনাস্থল ওড়িশা

 

 

গত শুক্রবার বালেশ্বরে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেস এবঙ্গ একটি মালগাড়ির সংঘর্ষ হয়। সংঘাতের অভিঘাতের তীব্রতার জেরে করমণ্ডল মালগাড়িটির উপরে উঠে যায়। এক্সপ্রেস ট্রেনটির ২১ টি কামরা লাইনচ্যুত হয়। অন্যদিকে যশবন্তপুর এক্সপ্রেসের ৩ টি কামরা লাইনচ্যুত হয়ে ধ্বংস হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শনিবার বালেশ্বরে গিয়ে উদ্ধারকার্য খতিয়ে দেখেন এবং দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা জানান।

Coromandel বিপর্যয়ের ৩ দিনের মাথায় ফের দুর্ঘটনা, ঘটনাস্থল ওড়িশা
Coromandel বিপর্যয়ের ৩ দিনের মাথায় ফের দুর্ঘটনা, ঘটনাস্থল ওড়িশা

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কয়েক দিন কেটে গেলেও আতঙ্কের রেশ এখনও কাটেনি। মৃতের সংখ্যা প্রায় ৩০০, আহত হাজার ছুঁই ছুঁই। ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনা ঘটলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে রেল। আহতদের দেওয়া হবে ২ লক্ষ টাকা। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার ফলে বন্ধ রেল পরিষেবা। কয়েকটি ট্রেন বাতিল করা হয়। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ওড়িশা থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবা চালু করার ঘোষণা করে ওড়িশা সরকার। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।

Coromandel বিপর্যয়ের ৩ দিনের মাথায় ফের দুর্ঘটনা, ঘটনাস্থল ওড়িশা

Coromandel বিপর্যয়ের ৩ দিনের মাথায় ফের দুর্ঘটনা, ঘটনাস্থল ওড়িশা
Coromandel বিপর্যয়ের ৩ দিনের মাথায় ফের দুর্ঘটনা, ঘটনাস্থল ওড়িশা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত