‘জানা থা জাপান পৌঁছ গ্যয়ে চিন’, Mamata Banerjee-র ওড়িশা সফর নিয়ে প্রশ্ন দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার জেরে শেষ মুহূর্তে পাহাড় সফর বাতিল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ব্বহ্য মানুষ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। অনেকেই আহত অবস্থায় কটকের হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে মঙ্গলবার ওড়িশা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী কেন কটক সফরে যাচ্ছেন, এনিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন: Coromandel-র দুর্ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! কি বলছে রেল?

পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছিল। সোমবার তাঁর দার্জিলিং যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পাহাড় সফর বাতিল করেন। এরপরই জানা যায় আজ অর্থাৎ মঙ্গলবার ওড়িশা সফরে যাচ্ছেন তিনি। ওড়িশার বালেশ্বরে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং মালগাড়ির সংঘর্ষে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই বাংলার বাসিন্দা। মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

'জানা থা জাপান পৌঁছ গ্যয়ে চিন', মমতার ওড়িশা সফরকে কটাক্ষ দিলীপের
‘জানা থা জাপান পৌঁছ গ্যয়ে চিন’, মমতার ওড়িশা সফরকে কটাক্ষ দিলীপের

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশা সফর নিয়ে দিলীপ ঘোষ বলেন, “এ সবই ড্রামা। কটক কেন? দার্জিলিং গেলেন না কেন! জানা থা জাপান পৌঁছ গ্যয়ে চিন! ক্যায়া মতলাব হোতা হ্যায়!” তাঁর কটাক্ষ, “উঠল বাই কটক যাই।” প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে। তাই ভয় পেয়ে সব গুলিয়ে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বুধবার মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

'জানা থা জাপান পৌঁছ গ্যয়ে চিন', মমতার ওড়িশা সফরকে কটাক্ষ দিলীপের
‘জানা থা জাপান পৌঁছ গ্যয়ে চিন’, মমতার ওড়িশা সফরকে কটাক্ষ দিলীপের

উল্লেখ্য, গতকাল আহতদের সঙ্গে দেখা করতে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেন। আহতরা পাবেন ১ লক্ষ টাকা। অপেক্ষাকৃত কম আহতরা পাবেন ৫০ হাজার ও ২৫ হাজার টাকা করে। শুধু তাই নয়, দুর্ঘটনায় যারা আহত হননি তবে ঘটনার জেরে আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁদের হাতে তুলে দেওয়া হবে ১০ হাজার টাকার চেক। পাশাপাশি আগামী ৪ মাস ২ হাজার টাকা করে দেওয়া হবে তাঁদের। একইসঙ্গে মাসের প্রয়োজনীয় সমস্ত জিনিসের বন্দোবস্ত করা হবে।

‘জানা থা জাপান পৌঁছ গ্যয়ে চিন’, মমতার ওড়িশা সফরকে কটাক্ষ দিলীপের

'জানা থা জাপান পৌঁছ গ্যয়ে চিন', মমতার ওড়িশা সফরকে কটাক্ষ দিলীপের
‘জানা থা জাপান পৌঁছ গ্যয়ে চিন’, মমতার ওড়িশা সফরকে কটাক্ষ দিলীপের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত