নজরবন্দি ব্যুরো: ধীরে ধীরে স্বাভাবিকের পথে এগাচ্ছে বালেশ্বর। তবে এখনও পর্যন্ত এই ঘটনার কাটেনি আতঙ্ক! রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় শেষ হয়েছে উদ্ধারকাজ। নতুন করে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে এখনই সম্পূর্ণ রুপে চলছে না ট্রেন! বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। অন্যদিকে, হাসপাতালে বাড়ছে মৃতের সংখ্যা! পাশাপাশি আহতদের ও অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠছে। এখনও এই ঘটনায় অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: খাস কলকাতায় বোমাতঙ্ক! যুবকের চিৎকার ঘিরে হুলস্থূল কাণ্ড কলকাতা বিমানবন্দরে


এহেন পরিস্থিতিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য! কি বলছে রেল? রেল জানাচ্ছে, দুর্ঘটনার কারণ খুঁজতেই উঠে এসেছে বিস্ফোরক তথ্য! কোনও যান্ত্রিক গোলযোগ নয়, বরং অন্তর্ঘাত করা হয়েছে। এই ঘটনায় তদন্তকারী আধিকারিকদের দাবি, সিগন্যালিংয়ে অন্তর্ঘাতের পাশাপাশি ইন্টারলক সিস্টেমে গোলমালও করা হয়েছে।

প্রসঙ্গত, রেলের পক্ষ থেকে প্রাথমিক তদন্তে দাবি করে জানানো হয়েছিল যে সিগন্যালের ত্রুটির কারণেই ওড়িশায় ট্রেন দুর্ঘটনা! রেলের তরফে একটি যৌথ পরিদর্শন রিপোর্টে বলা হয় যে, “আপ মেন লাইনে সবুজ সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সেই আপ লাইনে ঢোকেইনি ট্রেনটি। ওই ট্রেন ঢুকেছিল লুপ লাইনে। আর সেখানেই আগে থেকে দারিয়েছিল একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। এরপরেই ওই দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষে করমণ্ডল এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়। আর এর মাঝেই অন্যদিক থেকে ডাউন লাইন দিয়ে বালেশ্বরের দিকে যাচ্ছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেনটিরও দু’টি বগি এই ঘটনার জেরে লাইনচ্যুত হয়।”



কিন্তু এরপরেই দুর্ঘটনার কারণ স্পষ্ট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কোনও যান্ত্রিক ত্রুটিবিচ্যুতি নয়! বরং করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মানুষকেই দায়ী। এপ্রসঙ্গে তিনি জানান, “মানুষের হাতেই করমণ্ডল বিপর্যয়! দোষীদের চিহ্নিত করা হয়েছে! তদন্তও সম্পূর্ণ করা হয়েছে।” এরপরেই এই ঘটনার তদন্তভার গিয়ে পরে সিবিআইয়ের আধিকারিকদের ওপরে।
Coromandel-র দুর্ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য, কি বলছেন তদন্তকারীরা








