খাস কলকাতায় বোমাতঙ্ক! যুবকের চিৎকার ঘিরে হুলস্থূল কাণ্ড কলকাতা বিমানবন্দরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: খাস কলকাতায় বোমাতঙ্ক! হুলস্থূল কাণ্ড ঘটল কলকাতা বিমানবন্দরে! জানা গিয়েছে, গতকাল রাত ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের বিমানটির। কিন্তু টেক অফের আগেই যাত্রীদের মধ্যে একজন বিমানে বোম আছে বলে চিৎকার করতে থাকে। যার জেরে শোরগোল ছড়ায় বিমানবন্দর চত্বরে।

আরও পড়ুন: আমার স্ত্রী কেন, বাচ্চাদের গ্রেপ্তার করলেও আমি মাথা নত করব না, রুজিরাকে তলব নিয়ে বিস্ফোরক অভিষেক

বিমানবন্দর সূত্রের খবর, গতকাল রাতে ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের বিমানটির। কিন্তু মাঝ রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা আছে বলে চিৎকার করতে থাকে। এরপরেই ওই যাত্রীর কথায় হুলস্থূল কাণ্ড বেধে যায় বিমানের মধ্যে। এরপর বিমানকর্মীদের তৎপরতায় সকল যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের।

খাস কলকাতায় বোমাতঙ্ক, হুলস্থূল কাণ্ড বিমানবন্দরে
খাস কলকাতায় বোমাতঙ্ক, হুলস্থূল কাণ্ড বিমানবন্দরে

জানা যাচ্ছে, এই পুরো ঘটনায় কলকাতা বিমানবন্দরে প্রবল আতঙ্ক ছড়ায়। বিমানে বোমা রয়েছে বলে এক যুবকের চিৎকার করার বিমানকর্মীরা দ্রুত নিরাপত্তারক্ষীদের খোঁজ দেন। বোমা-আতঙ্কের জেরে বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনার পরেই পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়। পাশাপাশি যে যুবক চিৎকার করে জানিয়েছিলেন, তাঁকেও জিজ্ঞাসাবাদ শুরু করে CISF।

খাস কলকাতায় বোমাতঙ্ক, হুলস্থূল কাণ্ড বিমানবন্দরে

CISF এর জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান যে, ওই বিমানে থাকা অন্য এক যাত্রী তাঁকে জানিয়েছেন বোমা রয়েছে বিমানে। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। পাশাপাশি ওই যুবকের বাবাকেও ডাকা হয় বিমানবন্দরে। আর সেই সময় ওই যুবকের বাবা বেশ কিছু চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখান বলে খবর। বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ বলে তাঁর পরিবার জানিয়েছে। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সিআইএসএফ

খাস কলকাতায় বোমাতঙ্ক, হুলস্থূল কাণ্ড বিমানবন্দরে

খাস কলকাতায় বোমাতঙ্ক, হুলস্থূল কাণ্ড বিমানবন্দরে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন