Coromandel Express: করমণ্ডল বিপর্যয়ের তদন্তে দুর্ঘটনাস্থলে যেতে পারে CBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনায় এবার তদন্ত করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার বিকেলেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যেতে পারে বলে খবর। ইতিমধ্যেই তদন্তকারীদের একটি দল দিল্লি থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঘটনার তিনদিন কেটে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। ওড়িশার হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে আহতদের। হাসপাতালে মৃতদেহগুলির শনাক্তকরণের কাজ সম্পন্ন করতে তৎপর সরকার।

আরও পড়ুন: রাজ্যে আসলো করমণ্ডলের চার যাত্রীর দেহ, শেষ শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

সূত্রে খবর, সোমবার ভুবনেশ্বর থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছাবেন সিবিআই আধিকারিকরা। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে পৌঁছাবে গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের প্রস্তাব দিয়েছে রেলওয়ে বোর্ড। সিবিআই সূত্রে খবর, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং করমণ্ডল এক্সপ্রেসের কয়েকজন যাত্রীদের ডেকে পাঠানো হয়েছে। ঘটনার দিন কি কি হয়েছিল তার বয়ান নেওয়া হতে পারে। এরপর কী থেকে দুর্ঘটনা তা খতিয়ে দেখবে সিবিআই।

করমণ্ডল বিপর্যয়ের তদন্তে দুর্ঘটনাস্থলে যেতে পারে CBI, প্রত্যক্ষদর্শীদের রেকর্ড বয়ান

করমণ্ডল দুর্ঘটনার পর রেলের তরফে তদন্ত শুরু হয়। দুর্ঘটনার কারণ নিয়ে নানা তথ্য উঠে আসে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, করমণ্ডল এক্সপ্রেস সর্বোচ্চ গতিতে এসে লুপলাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে। পরে রেলের তরফে জানানো হয়, সিগন্যালের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। এরপরই কেন্দ্রীয় রেলমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, করমণ্ডল বিপর্যয়ের পিছনে হাত রয়েছে মানুষের।

করমণ্ডল বিপর্যয়ের তদন্তে দুর্ঘটনাস্থলে যেতে পারে CBI, প্রত্যক্ষদর্শীদের রেকর্ড বয়ান
করমণ্ডল বিপর্যয়ের তদন্তে দুর্ঘটনাস্থলে যেতে পারে CBI, প্রত্যক্ষদর্শীদের রেকর্ড বয়ান

শুক্রবারের দুর্ঘটনার জেরে প্রায় ২৩ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে রয়েছে ভারতীয় রেলওয়েকে। টানা তিনদিন বাতিল রয়েছে একাধিক ট্রেন। তবে সোমবার থেকে দুর্ঘটনাস্থলে রেল পরিষেবা চালু করা হয়েছে। যদিও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। করমণ্ডল দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ৩০০। আহত হয়েছেন ৯০০ জন। এখনও অনেক মৃতদেহের শনাক্তকরণ বাকি রয়েছে।

করমণ্ডল বিপর্যয়ের তদন্তে দুর্ঘটনাস্থলে যেতে পারে CBI, প্রত্যক্ষদর্শীদের রেকর্ড বয়ান

করমণ্ডল বিপর্যয়ের তদন্তে দুর্ঘটনাস্থলে যেতে পারে CBI, প্রত্যক্ষদর্শীদের রেকর্ড বয়ান
করমণ্ডল বিপর্যয়ের তদন্তে দুর্ঘটনাস্থলে যেতে পারে CBI, প্রত্যক্ষদর্শীদের রেকর্ড বয়ান

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত