Puri Temple: সম্পূর্ণ শরীর পোশাকে ঢাকতে হবে, পুরীর মন্দিরে প্রবেশের জন্য নয়া নিয়মবিধি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রতিবেশী রাজ্য ওড়িশায় অবস্থিত জনপ্রিয় পর্যটন স্থান পুরী। সাড়া জীবনে একবার এই জগন্নাথ ধামে ঘুরে যেতে চায় মানুষ। বছরের প্রায় ১২ মাস এখানে পর্যটকদের সমাগম দেখা যায়। তবে এবার পুরীর মন্দিরে প্রবেশের জন্য চালু হচ্ছে নয়া নিয়ম। পোশাকের ক্ষেত্রে জারি করা হয়েছে কিছু নিষেধাজ্ঞা। কী জানিয়েছে কর্তৃপক্ষ? কোন কোন পোশাক পড়ে মন্দিরে যাওয়া যাবে? কবে থেকে কার্যকর হবে নিয়ম?

আরও পড়ুন: সংঘাতের সুর আরও তীব্র করলেন ইজরায়েল প্রধানমন্ত্রী, হামাস বাহিনীকে শেষ করার হুঙ্কার

জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মন্দিরে পুজো দিতে এসে অনেকেই উপযুক্ত পোশাক পরছেন না। তাই পোশাকবিধি চালু করার পথে হাঁটছেন কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষের মুখ্য প্রশাসক রঞ্জনকুমার দাস জানিয়েছেন, ‘নির্দিষ্ট কোনও পোশাকবিধি চালু করা হচ্ছে না। তবে মন্দিরে পুজো দিতে গেলে আপত্তিকর কোনও পোশাক পরা চলবে না।’ জানা গিয়েছে, ছেঁড়া জিন্স, হাতকাটা টিশার্ট, হাফ প্যান্ট পরে মন্দির চত্বরে ঘোরা যাবে না।

সম্পূর্ণ শরীর পোশাকে ঢাকতে হবে, পুরীর মন্দিরে প্রবেশের জন্য নয়া নিয়মবিধি

মন্দির কর্তৃপক্ষের মতে, পোশাক শুধুমাত্র অশোভনীয় নয়, পবিত্র স্থানের জন্য অবমাননাকরও। তবে কারও বয়স ১২ বা তার কম হলে এই পোশাকবিধি মানতে হবে না। নতুন বছর থেকেই নিয়ম চালু হবে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে পুরীর মন্দিরে প্রবেশের জন্য এই নয়া পোশাকবিধি কার্যকর হবে। মন্দিরের ‘সিংহ দ্বার’-এ মোতায়েন নিরাপত্তা কর্মী এবং মন্দিরের অভ্যন্তরে প্রতিহারি সেবকদের এই নিয়ম কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্পূর্ণ শরীর পোশাকে ঢাকতে হবে, পুরীর মন্দিরে প্রবেশের জন্য নয়া নিয়মবিধি

পুরীর জগন্নাথ মন্দিরের প্রশাসনিক প্রধান জানান, “মন্দিরের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। দুর্ভাগ্যবশত, কিছু মানুষ অন্যের ধর্মীয় অনুভূতির তোয়াক্কা না করেই মন্দিরে আসছেন। কিছু কিছু আপত্তিকর পোশাকে এমনভাবে মন্দিরে আসছেন, যেন মনে হচ্ছে সমুদ্র সৈকতে বা পার্কে হাঁটছেন। মন্দির ঈশ্বরের বাসস্থান, বিনোদনের জায়গা নয়।”

সম্পূর্ণ শরীর পোশাকে ঢাকতে হবে, পুরীর মন্দিরে প্রবেশের জন্য নয়া নিয়মবিধি

সম্পূর্ণ শরীর পোশাকে ঢাকতে হবে, পুরীর মন্দিরে প্রবেশের জন্য নয়া নিয়মবিধি
সম্পূর্ণ শরীর পোশাকে ঢাকতে হবে, পুরীর মন্দিরে প্রবেশের জন্য নয়া নিয়মবিধি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন