নজরবন্দি ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনায় কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনাটি ঘটে। এই মুহূর্তে ওই ট্রেনটির একাধিক কামরা বেলাইন হয়েছে। শেষ পাওয়া খবর পাওয়া অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবেই জানা যাচ্ছে। এছাড়াও ঘটনাস্থল থেকে ৩৫০ জনকে বালেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে রেল সূত্রে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Bomb blast: মাঝরাতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মালদার চাঁচল, গোটা এলাকা থমথমে


সূত্রের খবর, শুক্রবার দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেসটি শালিমার স্টেশন থেকে ছাড়ে। এরপরে বিকেল সওয়া ৫টার সময় ওই এক্সপ্রেসটি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পৌঁছয় বালেশ্বরে। তারপরেই বালেশ্বরে কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেসটি।

জানা গিয়েছে, ওই করমণ্ডল এক্সপ্রেসটি বালেশ্বরে কাছেই বাহানগা বাজারের কাছে ধাক্কা মারে একটি মালগাড়িকে। যার দরুন ওই প্রথম তিনটি বাদ দিয়ে এক্সপ্রেসের বাদ বাকি কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। প্রায় চার শতাধিক মানুষ আহত হন। তাছাড়াও দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপর উঠে গিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে।



এই ঘটনার প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, “বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটে। কি কারণে এই ঘটনা! জানার চেষ্টা করছি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালান হচ্ছে।” যদিওবা এখনও পর্যন্ত কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে সিগনালে ত্রুটি না কি চালকের ভুল—কিসের জেরে এত যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ল করমণ্ডল এক্সপ্রেস, তা জানার চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা।
Coromondel express-এ ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিহত ৭০, ৩৫০ জন বালেশ্বরের হাসপাতালে ভর্তি

বিস্তারিত আসছে…







