হাওড়া-শালিমার থেকে বাতিল একাধিক ট্রেন, জানুন তারিখ। আগামী ৩১ জানুয়ারি, সোমবার থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখে মোট ৩২টি ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। এর মধ্যে রয়েছে হাওড়া (Train Cancellation From Howrah) এবং শালিমার (Shalimar) থেকে ছেড়ে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও৷
তৃণমূল নেতাকে খুনের ঘটনায় নতুন মোড়। হাওড়ার শালিমারে প্রকাশ্যে যুব তৃণমূল নেতাকে খুনের ঘটনায়, পূর্ব বর্ধমানের মেমারি থেকে সন্দেহভাজন ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজও থমথমে গোটা এলাকা। বি গার্ডেন গেট এলাকায় বন্ধ রয়েছে দোকানপাট। কয়েকটি রুটের বাস পরিষেবা বন্ধ রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে যুব তৃণমূল নেতার খুনের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা।
শালিমার স্টেশনের কাছে TMC নেতাকে প্রকাশ্যে গুলি চালাল দুষ্কৃতীরা। শালিমারে বি গার্ডেন থানা এলাকায় তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংহকে লক্ষ্য করে পরপর গুলি। মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। গুরুতর জখম অবস্থায় ধর্মেন্দ্র সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুলির শব্দে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।