শালিমার স্টেশনের কাছে TMC নেতাকে প্রকাশ্যে গুলি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শালিমার স্টেশনের কাছে TMC নেতাকে প্রকাশ্যে গুলি চালাল দুষ্কৃতীরা। শালিমারে বি গার্ডেন থানা এলাকায় তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংহকে লক্ষ্য করে পরপর গুলি। মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। গুরুতর জখম অবস্থায় ধর্মেন্দ্র সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুলির শব্দে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

আরও পড়ুনঃ অত্যাচারীর সাথে আপোস নয়, শুভেন্দু আগমনে বিজেপি ছেড়ে ঘরে ফিরছেন ‘কমরেডরা’।

২১ এর আগে রাজ্য-রাজনীতিতে উত্তপ্ত বাংলা। বিজেপির সঙ্গে সরাসরি সংঘাতে নেমেছে রাজ্যের শাসকদল। দফায় দফায় জনসভা করছে দু’দলই। একদিকে গুটি সাজাতে ব্যস্ত বিজেপি কেন্দ্র নেতৃত্ব। অন্যদিকে ভোটকৌশলী পিকে-র নেতৃত্বে একের পর এক কর্মসূচি নিয়ে আসছে রাজ্যের শাসকদল। দুয়ারে সরকারের পর গতকাল ‘পাড়ায় পাড়ায় সমাধান’-কর্মসূচির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু আচমকা এমন এক ঘটনা সত্যিই রাজনীতির পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ঘটনার সঙ্গে বিজেপির সরাসরি যোগ রয়েছে বলে দাবি করছে তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার সামাল দিতে মাঠে নেমেছে পুলিশের র‍্যাফ।

তবে কী থেকে এই ঘটনা এবং কোথা থেকে এই ঘটনার সূত্রপাত তা এখনও বিশদে জানা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত