অত্যাচারীর সাথে আপোস নয়, শুভেন্দু আগমনে বিজেপি ছেড়ে ঘরে ফিরছেন ‘কমরেডরা’।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অত্যাচারীর সাথে আপোস নয়, শুভেন্দু আগমনে বিজেপি ছেড়ে ঘরে ফিরছেন ‘কমরেডরা’। হাতে মাত্র আর কটা মাস। বাংলার দরজায় কড়া নাড়ছে ২১-এর বিধানসভা ভোট। ভোটের আগে পাল্লা দিয়ে রদবদলের খেলায় নেমেছে বাংলার শাসক এবং বিরোধী দল বিজেপি। এরমধ্যেই নিজেদের নীতি বজায় রাখতে বিজেপি থেকে বামে ফিরছেন একাধিক কর্মী। দীর্ঘ ৩৪ বছরের শাসন শেষে রাজ্যে তৃণমূলের ক্ষমতায়ন মেনে নিতে পারেননি অনেকে। মোকাবিলায় ২০১৯ লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন একাধিক বাম সমর্থক।

আরও পড়ুনঃ লাখো মানুষের ঢল, মমতা বন্দোপাধ্যায়ের পদযাত্রায় জনস্রোত

যেভাবে দিন দিন দলবদলের খেলা চলছে রাজনীতির ভেতর,তাতে আশাহত বামেরা ফের ফিরছেন পুরনো ঘরেই। পদ্মফুলের পর তাঁরা ভরসা রাখছেন কাস্তে হাতুড়িতেই। দীর্ঘদিন ধরে যাঁরা নীতি আদর্শ নিয়ে ছিলেন বামে, সেখানে ২০১৬ এর বিধানসভা ভোটের পর অত্যাচার্,ঝামেলায় বাম ছেড়ে বিজেপিতে যোগ দেন মেদিনিপুরের বিপুল সংখ্যক বাম কর্মী। ২০১৯-এ ভোটের ফলাফলে তৃণমূলের ঘাড়ের অপরের বিজেপি যে নিঃশ্বাস ফেলছিল,তার অন্যতম কারণই ছিল বিপুল সংখ্যক বাম ভোট বিজেপির ঝুলিতে যাওয়া।এবং বিজেপির এই দল ভারী হওয়ায় তৃণমূলকে অনেকদিন পর্যন্ত পঞ্চায়েত অফিসের সামনে পুলিশ বসিয়ে রাখতে হয়েছিল।

তবে বাকি সব সমীকরণের মতই বদলাচ্ছে মেদিনিপুরের চারবছরের এই সমীকরণও। মতবিরোধ আর নীতির পার্থক্যে ঘর বাপসি ঘটছে মেদিনিপুরের বাম সমর্থকদের। দল বদল করে নিজদের পুরন ঘরে ফিরে পার্টি অফিসগুলকেও বিজেপি থেকে মুক্ত করে নিচ্ছেন বাম কর্মীরা। একই ঘটনা ঘটেছে নন্দিগ্রাম,ভগবানপুর পটাশপুরেও। যেখানে শুভেন্দুদের অত্যাচারেই দল ছেড়েছিলেন বাম কর্মীরা,সেখানে প্রবল প্রত্যয়ে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ায় আগের মত দলের প্রতি আস্থা পাচ্ছেন না তাঁরা আর। আর তাতে ভোটের আগেই ঘরে ফিরছেন তাঁরা।

অত্যাচারীর সাথে আপোস নয়, শুভেন্দু আগমনে বিজেপি ছেড়ে ঘরে ফিরছেন ‘কমরেডরা’। সিমিএম এর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিমাংশু দাস বলেন,রাজ্যে এখন দলবদলের হিড়িক চলছে। এখান থেকে যাঁরা চলে গিয়েছিলেন,ভুল বুঝছেন তাঁরা, তাই ফিরছেন আবার দলে। সিপিএম তাঁদের জায়গাও দিচ্ছেন দলে। অন্যদিকে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী জানান তৃণমূলের অত্যাচারেই মানুস বিজেপিতে এসেছিলেন,ফিরছেন বলে খবর নেই।

তবে মানুষ বলছে অন্য কথা। কার্যত বিপুল সংখ্যক মানুষ বিজেপি ছেড়ে সিমিএম এ যাওয়ার অন্যতম কারণই হল  বিজেপিতে শুভেন্দুর  আসা। যাদের অত্যাচারে এসেছিলেন দলে,সেই তাঁরাই যখন বিজেপিতে আসছেন,তাহলে আস্থা কোথায়? তবে কী আস্থা হারিয়ে ভোটের আগে সংখ্যা কমিয়ে সিমিএমে ফিরছেন কর্মীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত