নজরবন্দি ব্যুরো: বোলপুরে পদযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রায় সাড়ে চার কিলোমিটার পথ হেঁটে যাবেন তিনি। বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে জামবুনি পর্যন্ত এই পদযাত্রা হয়। উপচে পড়ছে মানুষের ভিড়। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য উপচে পড়ছে রাস্তার দু’ধার।
আরও পড়ুন: “হরিশচ্যাটার্জী স্ট্রিট থেকে ব্যানার্জী রোড”, ভোটের বিবাদ দল ছেড়ে এবার ঘরের ভেতর।


হেঁটে, মানুষের ভিড়ে মিশে জনসংযোগই মমতার ইউএসপি। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় এভাবেই পথে নামতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। গতকাল বোলপুরের গীতাঞ্জলী ভবনে প্রশাসনিক বৈঠকের পর আজ, মঙ্গলবার বোলপুরের লজ মোড় থেকে জামবুনি পর্যন্ত রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী। বোলপুরে তৃণমূলের রোড শোতে থাকছে দুটি ট্যাবলো।
লাখো মানুষের ঢল, মমতার বন্দোপাধ্যায়ের পদযাত্রায় জনস্রোত, আদিবাসী,মতুয়া, ব্রাহ্মণ ,কীর্তণীয়া এরা সকলেই এই রোড শো-তে অংশ নেবেন বলে সূত্রের খবরে জানা গেছে। এ বিষয়ে অনুব্রত মন্ডলের দাবি, প্রায় ২ লাখ লোক হবে এই সভায়। রাজ্য-রাজনীতির চাপানোতরের মধ্যে সত্যিই কি অনুব্রতর এই প্রতিশ্রুতি সত্যি হবে নাকি শুধুই তা কথার কথা, সেটাই এখন দেখার। অন্যদিকে বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পর আজ প্রথম নন্দীগ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।









