নজরবন্দি ব্যুরোঃ “হরিশচ্যাটার্জী স্ট্রিট থেকে ব্যানার্জী রোড”, ভোটের বিবাদ দল ছেড়ে এবার ঘরের ভেতর। রোজের সাথে পাল্লা দিয়ে একে অপরকে করা কটাক্ষ বেড়েই চলেছে। দিলীপ ঘোষ চায়ের কাপে রোজ তুলে আনেন এক একটা বিতর্ক। আর রাজ্যবাসি সারাদিন ধরে চর্চা করছেন সেসবের। আজ সকালে জগদ্দলে “চায়ে পে চর্চায়” গিয়ে রোজের নামচার মতই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ভোলেননি তিনি। তৃণমূলের সুপ্রিমোর সম্পত্তির খতিয়ান চেয়ে তিনি প্রশ্ন করেছেন এদিন।


আরও পড়ুনঃ পাঁচতারা হোটেলে বিজেপির বৈঠক, সেই হোটেল থেকেই বেরিয়ে এলেন জিতেন্দ্র তিওয়ারি, বাড়ল জল্পনা
তবে এবিষয়ে শুধু বিজেপি নয় এর আগেও বহুবার কংগ্রেস সিপিএমএ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। এদিন দিলিপ ঘোষ আবার একবার এই জল্পনা উস্কে দিলেন। প্রসঙ্গ আবার উঠে আসলো বিশ্বাভারতী নিয়ে। বিশ্বাভারাতীকে যে জায়গা দিয়েছিলো মমতা সরকার,গত কালের সেই জমিও ফেরত নিয়ে নেয় রাজ্য সরকার।আর সেই বিষয়েই প্রসঙ্গ উঠে আসে তাঁর নিজের জমি নিয়ে। দিলীপ বাবু জানান মমতার পরিবার হরিশচ্যাটার্জী রোডের সব জায়গা দখল করে নিয়েছে একে একে। অনেক মানুষকে উচ্ছেদ করার অভিযোগও এনেছেন তিনি।
“হরিশচ্যাটার্জী স্ট্রিট থেকে ব্যানার্জী রোড”, ভোটের বিবাদ দল ছেড়ে এবার ঘরের ভেতর।এর আগে নরেন্দ্র মোদী বাংলায় এসে অভিষেক এর পার্টি অফিসের জায়গা নিয়েও জল্পনা তুলে গেছলেন। এবার খোদ মমতার পাড়া এবং বাড়ির জায়গা নিয়েও প্রশ্ন তুললেন দিলীপ বাবু।হরিশচ্যাটার্জী রোড ধীরে ধীরে ব্যানার্জি রোড হয়ে যাচ্ছে বলে কটাক্ষ করেন তিনি। ভোটের রাজনিতিতে দিন যত এগিয়ে আসছে তত বাড়ছে বিবাদ। দলের টানাপোড়ন ধীরে ধীরে ছড়িয়ে পরছে ঘরের ভেতরেও।









