নজরবন্দি ব্যুরো: এখনও রাজ্য নির্বাচন কমিশন ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট প্রকাশ করেনি। সিপিএম সহ বাম শরিকরা আগামী ৬ জুন দ্রুত পঞ্চায়েত ভোট করার দাবিতে উত্তর ২৪ পরগণা জেলার কাছারি ময়দানে জড়ো হতে চলেছে। এমন আবহে মালদের চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা বিস্ফোরণে কেঁপে উঠল।
আরও পড়ুন:Basanti: বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু, ক্যানিংয়ে উদ্ধার বোমা


চাঁচল থানার জানিপুর গ্রামে মাটির নীচে বোমা মজুত ছিল। মাঝরাতে ওই বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নলকূপের ধারে মাটির নীচে বস্তার মধ্যে বোমাগুলো মজুত করা ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনার জেরে গোটা অঞ্চল বেশ থমথমে হয়ে রয়েছে।

রাত ৮ টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।চারিদিক কালো ধোয়ায়া ঢেকে যায়। খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘোতনাস্থলে পৌঁছে যায় চাঁচল থানার পুলিশ। শুক্রবার সকালে মালদা থেকে বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে এসে পৌঁছায়। ২২ টি তাজা বোমা উদ্ধার করা হয়। এরপর বোমাগুলো নিস্ক্রিয় করার কাজ শুরু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



অন্যদিকে, বীরভূম জেলার নানুর থেকে ২ ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, একটি বাড়ির পাশ থেকে ওই বোমাগুলো উদ্ধার করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে এখনও পঞ্চায়েত ভোটের দিনক্ষণ জানানো না হলেও ভোট আবহে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা-বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘিরে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত। রাজ্য সরকার বোমা-বিস্ফোরক উদ্ধারের নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে। রাজ্য পুলিশও এই বিষয়ে সক্রিয়তা বজায় রেখেছে।
মাঝরাতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মালদার চাঁচল, গোটা এলাকা থমথমে

কয়েকদিন আগেই, নদিয়ার চাপড়ার হাতিশালায় ঘরে মজুত করা বোমা ফেটে পাঁচিল ভেঙে পড়েছিল। গত মাসের ২২ মে বীরভূমের দুবরাজপুরে বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ ঘটে। ফলে রাজ্যের বিরোধী দলগুলো এই ইস্যুতে পঞ্চায়েত ভোটের আগে শাসক দলকে বিঁধতে বদ্ধপরিকর।







