নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একই দিনে পরপর ঘটনা ঘটেছে বাসন্তী এবং ক্যানিংয়ে। বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু -র খবর পাওয়া গেছে। অন্যদিকে, ক্যানিংয়ে বোমা উদ্ধারকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
আরও পড়ুনঃ Dipa Karmakar: ২১ মাস নির্বাসিত দীপা কর্মকার, জুলাই-আগস্টে নামবেন প্রতিযোগিতায়


বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম আরও দুই। বাসন্তীর থানা এলাকার ভারতীর মোড়ে চলছিল বোমা বাঁধার কাজ। মনীরুল খাঁ নামক এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে জানা গেছে। সেখানেই বোমা ফেটে একজনের মৃত্যু হয়েছে। বোমার ঝলসানিতে দুই জন জখম হয়েছে। এখনও অবধি পুলিশ সেই এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে খবর।

জানা গেছে, হাসপাতালে নিয়ে আসার পথেই একজনের মৃত্যু হয়। বাকি দুই জন গুরুতর জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। ঘটনার সঙ্গে রাজনীতির যোগ আছে কি না, খোঁজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে পুলিশ।
অন্যদিকে, ক্যানিং থানার গোলাবাড়ি বাজার এলাকা থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা। শুক্রবার রাতে এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি এবং শনিবার সকালেই উদ্ধার করা হয়েছে বোমা। এমনটাই স্থানীয়দের অভিযোগ।


বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু, ছড়িয়েছে চাঞ্চল্য

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার ব্লক সভাপতি শানু, অঞ্চল দেখাশোনার জন্য আসলে, ইটখোলা অঞ্চল উপপ্রধান খতিব সরদারের লোকজন এসে আচমকাই সেখানে বোমাবাজি করে ও গুলি চালায়। আর সকাল হতে না হতেই এখান থেকে উদ্ধার করা হয় তাজা বোমা। স্থানীয় লোকজন ক্যানিং থানায় খবর দিলে, পুলিস এসে বোমা উদ্ধার করেছে। ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।







