Bomb: ভাঙড় থেকে উদ্ধার তাজা বোমা, থমথমে গোটা এলাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার থেকেই তৃণমূল এবং আইএসএফ কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ভাঙড় থেকে উদ্ধার তাজা বোমা। রবিবার ভাঙড়ের উত্তর গাজিপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু বোমা। ঘটনাস্থল থেকে কিছু দূরেই রয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ি। ঘটনায় ৩ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। থমথমে গোটা এলাকা।

আরও পড়ুনঃ TET Scam: কুন্তল ঘোষের যোগাযোগ রয়েছে আরও ওপরে, বিস্ফোরক তাপস মণ্ডল

উত্তর গাজিপুরের চাষজমিতে ব্যাগের ভিতর থেকে একাধিক বোমা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। জানা গেছে, স্থানীয় বাসিন্দারা বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কাশীপুর থানার পুলিশ। চার জনকে গ্রেফতার করা হয়েছে। বোমাগুলি কারা রেখেছে? সেটা নিয়েই জেরা করা হচ্ছে।

ভাঙড় থেকে উদ্ধার তাজা বোমা, সকাল থেকে চাঞ্চল্য 
ভাঙড় থেকে উদ্ধার তাজা বোমা, সকাল থেকে চাঞ্চল্য 

ঘটনা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিবুল ইসলাম। তিনি জানিয়েছেন, কাল রাতে আইএসএফের কর্মীরা বোমা-বন্দুক নিয়ে এই জায়গাতেই বসেছিল। তৃণমূলের কর্মীদের উপর হামলা চালানোরই চক্রান্ত করছিল। তবে সাধারণ মানুষ সেই খবর আগেই পেয়েছিল। তাঁরাই পুলিশকে খবর দেন। তারপরেই আগের দিন যাঁরা এখানে গুলি চালিয়েছে, অশান্তি পাকিয়েছে তাঁদের মধ্যে তিনজন ধরা পড়েছে।

ভাঙড় থেকে উদ্ধার তাজা বোমা, সকাল থেকে চাঞ্চল্য 

ভাঙড় থেকে উদ্ধার তাজা বোমা, সকাল থেকে চাঞ্চল্য 
ভাঙড় থেকে উদ্ধার তাজা বোমা, সকাল থেকে চাঞ্চল্য 

শুক্রবার রাত থেকেই তৃণমূল বনাম আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। দফায় আইএসএফ কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে, তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয়। সেই ঘটনার আঁচ পৌঁছায় কলকাতাতেও। সেখানে আইএসএফ কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। গতকালের ঘটনার পর থমথমে গোটা এলাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত