৩৫ বছর পর আজ ব্রিগেডে এসইউসিআই (SUCI)-এর সমাবেশ। দলের প্রতিষ্ঠাতা তথা প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্মশতবার্ষিকীতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে শনিবার মিছিল করে SUCI কর্মী সমর্থকরা দলে দলে ব্রিগেড ময়দানে হাজির হলেন। উড়িষ্যা, মধ্যপ্রদেশ প্রমুখ রাজ্য থেকেও বহু বামপন্থী মানুষের ব্যাপক সমাগম হল আজ ব্রিগেড মাঠে।
২১ এর ব্রিগেডেও থাকছেন বুদ্ধ! মনে-প্রাণে। ছয়ের দশকের ছাত্র রাজনীতির শুরু, তারপর থেকে ২০২১ পর্যন্ত বামেদের এমন কোন ব্রিগেড হয়নি যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য্য উপস্থিত থাকেননি। ২০০০ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বামেদের ব্রিগেডের প্রধান বক্তা ছিলেন তিনিই। ভরা সভা মঞ্চে দাঁড়িয়ে মুঠি শক্ত করে ডাক দিয়েছিলেন "উন্নততর বাম" গঠনের।
আব্বাস কে ৩০ টি আসন ছাড়ল বামেরা, অনেক টানাপোড়েনের পর অবশেষে চূড়ান্ত হল মহাজোট। বাম কংগ্রেসের মহাজোটে পাকাপাকিভাবে সামিল হল আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।
এক সময়ে বামেদের মিছিল মানেই আবেগের ব্রিগেড, আর তার আগে রাত জেগে চলত দেওয়াল লিখন। সেই স্লোগান রক্ত গরম করতো বাংলার বাম কর্মী সমর্থকদের। নিয়োগপত্র হাতে বিয়ের পিঁড়িতে বসতে হবে, তাই এবার ভাইরাল টুম্পাও আসছে বাম ব্রিগেডে!