২১ এর ব্রিগেডেও থাকছেন বুদ্ধ! মনে-প্রাণে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ এর ব্রিগেডেও থাকছেন বুদ্ধ! মনে-প্রাণে। ছয়ের দশকের ছাত্র রাজনীতির শুরু, তারপর থেকে ২০২১ পর্যন্ত বামেদের এমন কোন ব্রিগেড হয়নি যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য্য উপস্থিত থাকেননি। ২০০০ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বামেদের ব্রিগেডের প্রধান বক্তা ছিলেন তিনিই। ভরা সভা মঞ্চে দাঁড়িয়ে মুঠি শক্ত করে ডাক দিয়েছিলেন “উন্নততর বাম” গঠনের। বাংলায় এখন বামেদের অবস্থান উন্নততর হচ্ছে, মেহনতি মানুষদের কষ্ট ভাগ করে নিচ্ছে সাদা মাথার সঙ্গে কালো মাথার বাম ছাত্র সংগঠন।

আরও পড়ুনঃ টুইটের স্মৃতিচারণ! ২০০র বেশি আসনের হিসেব ২রা মে করবেন পিকে।

এদিকে সুর্যকান্ত মিশ্র বলেছেন দল নয় দিন বদলের লড়াই জারি রাখতে আগামীকাল বামেদের ব্রিগেড সভা। আর ৬এর দশকের পর থেকে এটাই প্রথম ব্রিগেড বামেদের, যেখানে বুদ্ধবাবু উপস্থিত থাকবেন শুধু মনে-প্রাণে।।এর আগে শেষবার তিনি ব্রিগেডে গিয়েছিলেন ২০১৯এ। তবে শারীরিক কারণে মঞ্চে উঠতে পারেননি সেবার।

 অক্সিজেন সিলিন্ডার নিয়ে গাড়িতে বসে শুধু শুনেছিলেন, বন্ধু, সহকর্মী আর উত্তরাধিকাররা ছড়িয়ে দিচ্ছে ‘উন্নততর বাম’এর স্বপ্ন। সেই ভরসা আর বিশ্বাস নিয়ে গাড়িতে করেই ফিরে গিয়েছলেন বাড়ি সেবার। এবার ২০২১। গত লোকসভার ৭শতাংশের ফলাফল থেকে ১০০ এর দিকের যাত্রায় বামেরা শুরু করেছে নতুন ইনিংস। ব্রিগেডের মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষের দিকে। সব আয়জনের মাঝে শুধু কমতি বুদ্ধবাবুর উপস্থিতি।

দলের ছাত্র ও যুব নেতৃত্ব চেয়েছিল একটি বারের জন্য ব্রিগেডে আসুন প্রাক্তন মুখ্যমন্ত্রী। একবার উদাত্ত কন্ঠে ডাক দিন এক হয়ে মেহনতি মানুষের জন্য কাজ করার, একবার দেখে যান সকলে মিলে চেষ্টা করছে ‘উন্নততর’ দল গঠনের। আসলে বামেদের শীর্ষ নেতৃত্ব সকলেই এককথায় মানেন, শুধু উপস্থিতিতেই বাকিদের মনোবল অনেকাংশে বাড়িয়ে দেন ‘বুদ্ধ দা’।

২১ এর ব্রিগেডেও থাকছেন বুদ্ধ! মনে-প্রাণে। তবে সকলেই চেয়েছিলেন একান্তই অসুস্থতার কারণে তিনি সশরীরে ব্রিগেডে না আসতে নাও পারেন, অন্তত ‘ভার্চুয়াল’ উপস্থিতির বন্দোবস্ত করা হোক। ঘরে বসে বুদ্ধবাবুও চাইছেন ব্রিগেড প্যারেড ছুঁয়ে যেতে। আলিমুদ্দিন সুত্রে জানান হয়েছিল ডাক্তার যা বলবেন, সেই মত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রচন্ড অসুস্থ, ধুলোয় আল্যার্জী বুদ্ধবাবুকে সবুজ সঙ্কেত দিলেন না চিকিৎসকেরা।  মুজফ্ফর আহমেদ ভবন সূত্রে খবর, অসুস্থতার কারণেই তাঁর ভার্চুয়াল উপস্থিতিও সম্ভব হবে না। চিকিৎসকদের থেকে সবুজ সঙ্কেত না পেয়ে বুদ্ধবাবুর অনুপস্থিতির কথা জানিয়েছে আলিমুদ্দিনও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর