টুইটের স্মৃতিচারণ! ২০০র বেশি আসনের হিসেব ২রা মে করবেন পিকে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্ঘন্ট প্রকাশ হয়েছে বাংলার বিধানসভা নির্বাচনের। মোট আসন ২৯৪। এই ২৯৪ আসনের লড়াইয়ে বাংলায় যুযুধান প্রতিপক্ষ তৃণমূল, বিজেপি, বাম কংগ্রেস ফ্রন্ট জোট। এই অবস্থায় তৃণমূল আর বিজেপি উভয়ই ঘোষণা করেছেন সামনের নির্বাচনে ২০০র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে তারা। বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা যতবার বাংলায় এসেছেন ভরা কন্ঠে বলে গেছেন এবার বাংলায় ‘পরিবর্তন’ আসছে। অন্যদিকে তৃণমূল মনে করছে এই বাংলা পরিবর্তন নয়, চায় ‘প্রত্যাবর্তন’। তৃণমূলের তরফে ২০০র বেশি আসনের হিসেব ২রা মে করবে পিকে।

আরও পড়ুনঃ কাদাপাড়ায় ‘আহত’ পরিবর্তনের রথ! ভাঙল কাঁচ, চুরি গেলো এলইডি স্ক্রিন।

তৃণমূলের নেতৃত্বরা সভা মঞ্চ থেকে প্রত্যয়ী কন্ঠে জানিয়েছেন এই বাংলায় হ্যাট্রিক করে ফিরবে মমতার সরকার। আর এসব দ্বন্দ্বে একধাপ এগিয়ে মতামত দিয়েছিলেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। গত বছরের ডিসেম্বরে প্রশান্ত কিশোর জানিয়েছিলেন ২১এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি ২০০ এর বেশি আসন না পায় তাহলে নিজের জায়গা থেকে সরে দাঁড়াবেন তিনি। টুইটে কিশোর স্পষ্ট লিখেছিলেন “আমার এই টুইটটা সেভ করে রাখুন। বিজেপি এর থেকে ভাল ফল করলে আমি এই জায়গা ছেড়ে দেব।”

দীর্ঘ অপেক্ষার পর গতকালই নির্বাচন কমিশন ঘোষণা করেছে ভোটের নির্ঘন্ট। ঠিক তার পর দিনই নিজের পুরনো টুইট আর একবার সামনে আনলেন তিনি। মনে করিয়ে দিলেন এবার হিসেব মেলানোর পালা। এতদিনের সেভ করে রাখা টুইটের হিসেব মেলানোর দিন এগিয়ে আসছে বলেই আবার একবার পুরোন টুইট সামনে এনেছেন তিনি।

যেখানে তিনি বলছেন, বাংলায় ৩য় দফায় ফের তৃণমূল ক্ষমতায় আসছে। বাংলার মানুষ পরিবর্তন চাননা, চান ঘরের মেয়েকেই, সেইজন্য আবার বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফিরিয়ে আনবেন নবান্নে। ২ মে তার প্রতিফলন দেখা যাবে। আর সেই প্রসঙ্গেই তৃণমূলের ভোট কুশলী নিজের পুরনো টুইট সামনে এনে লিখেছেন, “গণতন্ত্রের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে বাংলায়। সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য প্রস্তুত রাজ্যের মানুষ। ঠিক সময়েই তাঁরা বার্তা দিয়ে দেবেন। ২ মে আমার আগের টুইটটি-র কথা মনে রাখবেন।” ওয়াকিবহাল মহল মনে করছে পরোক্ষ ভাবে নিজের টুইট সামনে এনে যে বিজেপির ২০০ আসন পাওয়ার বক্তব্যকে একহাত নিলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর