নজরবন্দি ব্যুরোঃ বাংলায় পরিবর্তন আনতে বিজেপি শুরু করেছে ‘পরিবর্তনের রথযাত্রা” কর্মসুচী। বাংলার সমস্ত বিধানসভা দিয়ে পরিবর্তনের ডাক দিয়ে এসেছে এই রথ। তাতে উপস্থিত ছিলেন বিজেপির তাবড় সব নেতা মন্ত্রীরা। এবার সেই পরিবর্তনের রথেই নাকি আক্রমণ। ভাঙল কাঁচ। চুরি গেল এলইডি টিভি। সব মিলিয়ে কাদাপাড়ায় ‘আহত’ পরিবর্তনের রথ!
আরও পড়ুনঃ ভোটের কাজে মৃত্যু হলে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণের দাবি শিক্ষকদের ।
গত কালের ঘটনার প্রেক্ষিতে এমনই অভিযোগ এনেছে বিজেপি। শুক্রবারই ঘোষণা হয়েছে নির্বাচনের দিনক্ষণ। যেখানে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্যও নির্বাচন কমিশন ৮ দফায় ভোট করাচ্চগে বাংলায়, নির্ঘন্ট প্রকাশের আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী, সেখানে নির্ঘন্ট প্রকাশের রাতেই বিজেপির কাদাপাড়া গোডাউনে ১৫-২০ জন দুষ্কৃতি মিলে ভাঙচুর চলায় পরিবর্তনের রথে।
ঘটনাটি বিজেপির টুইটার হ্যান্ড্যালে প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে “লক্ষ্য সোনার বাংলা” অভিযানের ট্যাবলো দাঁড়িয়ে রয়েছে, এবং সেগুলির অধিকাংশের কাঁচ ভাঙা। বিজেপি নেতা অমিত মালব্যও নিজের টুইটার হ্যান্ডেলে একই ভিডিও শেয়ার করেছেন। এবং সেখানে অভিযোগের তির স্পষ্টতই তৃণমূলের দিকে। বিজেপির টুইটার হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধায়কে প্রশ্ন করেছে, কিসের ভয়ে এই পরিবর্তনের রথে ভাঙচুর চালাল তৃণমূল?
কাদাপাড়ায় ‘আহত’ পরিবর্তনের রথ! তাঁর বক্তব্য তৃণমূল বিজেপির এই পরিবর্তনের রথে ভাঙচুর চালিয়েছে। নষ্ট হয়েছে একাধিক প্রচার ট্যাবলো। অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের নামে। ঘটনাস্থলে পৌঁছে ফুলবাগানে থানার পুলিশ খুটিয়ে দেখছেন। দেখা হচ্ছে CCTV ফুটেজও। বিজেপি সরাসরি শাসক দলের দিকে আঙুল তুললেও তৃণমূলের তরফ থেকে এখন কোন বক্তব্য জানান হয়নি। তবে নির্বাচনের দিন ঘোষণার রাতেই রাজ্যে এহেন পরিস্থিতি ভাবাচ্ছে সব মহলকে।



