নজরবন্দি ব্যুরো: ৩৫ বছর পর আজ ব্রিগেডে এসইউসিআই (SUCI)-এর সমাবেশ। দলের প্রতিষ্ঠাতা তথা প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্মশতবার্ষিকীতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে শনিবার মিছিল করে SUCI কর্মী সমর্থকরা দলে দলে ব্রিগেড ময়দানে হাজির হলেন। উড়িষ্যা, মধ্যপ্রদেশ প্রমুখ রাজ্য থেকেও বহু বামপন্থী মানুষের ব্যাপক সমাগম হল আজ ব্রিগেড মাঠে।
আরও পড়ুন: আজই চাঁদের কক্ষে চন্দ্রযান-৩, কোন বিশেষ কারণে এই সময় যান পাঠালো ইসরো?
শনিবার সকাল থেকেই সমাবেশ উপলক্ষ্যে সেজে উঠেছে ব্রিগেড প্যারাড গ্রাউন্ড। ১৩০ ফুট লম্বা ৩০ ফুট চওড়া মঞ্চ নির্মাণ করা হয়েছে। গত বছর ৫ই অগস্ট দিল্লিতে সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হয়েছিল। আজ তার পরিসমাপ্তি। দেশের কোনও রাজ্যেই বর্তমানে কোনও বিধায়ক বা সাংসদ নেই এই বামপন্থী দলের, তা সত্ত্বেও ব্রিগেড ভরানোর বিষয়ে আত্মবিশ্বাসী ছিল দলীয় নেতৃত্ব। আর এদিন হলও তাই। শুধু শহর বা রাজ্যের মানুষ এলেন তাই নয়, ভিন রাজ্যে ছাড়াও প্রতিবেশী দেশ নেপাল থেকে হাজির হয়েছেন কর্মী সমর্থকেরা। আজ বক্তব্য রাখার কথা এসইউসিআই (SUCI)-এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের।

ব্রিগেড সমাবেশে উপস্থিত হতে পায়ে পায়ে মিছিল করে আসেন দলের কর্মী সমর্থকেরা। হাওড়া স্টেশন থেকে একটি মিছিল এগোয় সকাল থেকে। তেমনই বিভিন্ন জেলা থেকে সমর্থকেরা শিয়ালদায় জড়ো হয়ে পদযাত্রা করে এগিয়ে আসে ব্রিগেডের দিকে। আরও এক দল আসেন আলিপুরের উত্তীর্ণ ভবনের কাছ থেকে।

লালে লাল ব্রিগেড! ৩৫ বছর পর SUCI সমাবেশে আজ ব্যাপক সমাগম




