Bengali Trp: নতুন সিরিয়াল ফুলকি এসে ছিনিয়ে নিল গৌরীর জায়গা! দেখুন প্রথম দশে কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ যে রাজা কাল সে ফকির। এই কথাটা প্রযোজ্য বাংলা ধারাবাহিকের ক্ষেত্রেও। মাত্র এক সপ্তাহের মধ্যে বদলে যেতে পারে টিআরপি তালিকা। আজ টিআরপি তালিকায় যদি প্রাপ্ত নম্বর কম হয়। সবার থেকে পিছিয়ে পরে কোন ধারাবাহিক তাহলে সেই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ “ফাইন্ড আ পার্টনার অ্যান্ড টেল নো ওয়ান” জিতুর নতুন পোস্ট ঘিরে সৃষ্টি চাঞ্চল্য

যেমন ভাবে গৌরী এল ধারাবাহিক ভীষণ পছন্দ ছিল দর্শকদের। এমনকি সেরার সেরাও হয়েছিল এই ধারাবাহিক বেশ কয়েক সপ্তাহ। কিন্তু এখন প্রথম দশের মধ্যেও তার নাম নেই। এই সপ্তাহের টিআরপি তালিকা সামনে আসতে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহের টিআরপি তালিকায় গৌরি এলো পেল মাত্র ২.৯।

357363046 3379998058928451 327330688106592648 nএই সময় এখন চ্যানেলে আরও নতুন ধারাবাহিক আসছে ফলে নতুনদের সাথে পুরনোরা পাল্লা দিতে পারছে না। অন্যদিকে নতুন ধারাবাহিক ফুলকি এসে বাজিমাত করে ফেলেছে। এই সপ্তাহের প্রাপ্ত নম্বর তার ৭.৮। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি।

নতুন সিরিয়াল ফুলকি এসে ছিনিয়ে নিল গৌরীর জায়গা! দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি

357619201 1316506865619901 6549949227135948532 nতবে এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তার প্রাপ্ত নম্বর ৮.১। তবে ফুলকি প্রথমে এসেই বাজিমাত করলেও অনুরাগের ছোঁয়াকে হারাতে পারে নি। এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। প্রাপ্ত নম্বর ৭.৩। চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু। প্রাপ্ত নম্বর পেয়েছে ৬.৭। পঞ্ছম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম। এই ধারাবাহিকের কপালে রয়েছে ৬.৩ নম্বর। ষষ্ঠ স্থানে রাঙা বউ পেয়েছে ৬.২। সপ্তম, অষ্টম, এবং নবম স্থানে রয়েছে যথাক্রমে হরগৌরী পাইস হোটেল,পঞ্চমী এবং এক্কা দোক্কা। এবং দশম স্থানে রয়েছে সোহাগ জল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর