প্রকাশ্যে এই সপ্তাহের টিআরপি তালিকা। এই সপ্তাহে বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছিল। তবে কিছু সময় যেতে না যেতেই নিজেদের প্রমাণ করে দিয়েছে তারা। নতুন এবং পুরনো সিরিয়ালের মধ্যে চলছে হাড্ডা হাড্ডি লড়াই। শুধু তাই নয় পুরনো সিরিয়াল গুলিকে পিছনে ফেলে সেরার সেরা তকমা জিতে গেছে নতুন সিরিয়াল গুলি। প্রথম পাঁচে রয়েছে বেশ কিছু নতুন নাম।
২০২৩ সালের মার্চ মাসের ১৩ তারিখে একটি মিষ্টি গল্প নিয়ে শুরু হয়েছিল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। তবে সব কিছুরই বোধ হয় শেষ আছে। জানা যাচ্ছে শীঘ্রই ইতি পড়ছে মানিক আর কমলার মিষ্টি দাম্পত্যের গল্পে! কবে শেষ সম্প্রচার?
টলিউডের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু। ‘রাশি’ সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকদের নজরে এসেছিলেন। এরপর একের পর এক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘সাথী’ সিরিয়ালে তিনি অভিনয় করছেন। সারাপুজো ভালো কাটালেও তিনি দশমীর দিন দুর্ঘটনার কবলে পড়েন।
প্রতিবারের মত এবারেও বেড়িয়ে গেল এই সপ্তাহের টিআরপি তালিকা। তবে পুজোর মাঝেও কিন্তু দর্শকদের মধ্যে ধারাবাহিক দেখার উৎসাহ একবিন্দু কমেনি। তা টিআরপি তালিকা দেখলেই বোঝা যায়। এই সপ্তাহের টিআরপি তালিকায় কারা করল বাজিমাত? নতুনদের ভিড়ে কী চাপা পরে গেল পুরনোরা?
দীর্ঘদিনের পথচলা এবার শেষ হতে চলেছে। সকলের প্রিয় ধারাবাহিক গাঁটছড়া নাকি পুজোর মুখেই বন্ধ হতে চলেছে। এমনটাই তথ্য পাওয়া গেল। তবে তার পাশাপাশি উঠে এলো আরও এক বিস্ফোরক তথ্য খড়িকে বাদ দিতেই নাকি গাঁটছড়া দেখার উৎসাহ কমেছে অনুরাগীদের মধ্যে। সেই জন্যই নাকি বন্ধের মুখে গাঁটছড়া।
ধারাবাহিক শুরুর প্রথম সপ্তাহ থেকেই ‘অনুরাগে ছোঁয়া’ টিআরপি তালিকায় টপ করে আসছে। ধারাবাহিকের কেন্দ্রীয় দুই চরিত্র সূর্য এবং দীপার সংসারে যেন একের পর এক অশান্তি লেগেই রয়েছে। তার মধ্যে উপরি পাওনা মিশকা। একের পর এক ষড়যন্ত্র করে তিনি সূর্য দীপার সংসারে আগুন লাগিয়ে দিয়েছে। এবার নাকি ধারাবাহিকে আসতে চলেছে আরও নতুন খলনায়িকা।
শুটিং সেটে চোট পাওয়া কিন্তু নতুন কোন বিষয় নয়। প্রায়শই নায়ক নায়িকারা অ্যাকশন দৃশ্যে কাজ করার সময় আহত হন। সম্প্রতি জনপ্রিয় বাংলা ধারাবাহিক জগদ্ধাত্রীর শুটিং করছিলেন সেই সিরিয়ালেরই নায়ক ‘স্বয়ম্ভু’। সেই সময়ই চোট পান অভিনেতা।