Tollywood: সূর্য-দীপার জীবনে বড় ঝড়, ‘অনুরাগের ছোঁয়া’ তে এন্ট্রি নিচ্ছে নতুন খলনায়িকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধারাবাহিক শুরুর প্রথম সপ্তাহ থেকেই ‘অনুরাগে ছোঁয়া’ টিআরপি তালিকায় টপ করে আসছে। ধারাবাহিকের কেন্দ্রীয় দুই চরিত্র সূর্য এবং দীপার সংসারে যেন একের পর এক অশান্তি লেগেই রয়েছে। তার মধ্যে উপরি পাওনা মিশকা। একের পর এক ষড়যন্ত্র করে তিনি সূর্য দীপার সংসারে আগুন লাগিয়ে দিয়েছে। এবার নাকি ধারাবাহিকে আসতে চলেছে আরও নতুন খলনায়িকা।

আরও পড়ুনঃ সিনেমাহলে যেকোনো সিনেমা মাত্র ৯৯ টাকায়, কবে দেখতে পাবেন?

নতুন খলনায়িকার চরিত্রে কাকে দেখা যাবে? যানা যাচ্ছে এবার ‘অনুরাগের ছোঁয়া’ তে আসতে চলেছে আয়েশা ভট্টাচার্য। কোন চরিত্রে দেখা যাবে তাকে? তবে কি মিশকাকে আর দেখা যাবে না? না যানা যাচ্ছে মিশকার কেস লড়ার জন্যই নাকি সিরিয়ালে আনা হয়েছে আয়শাকে। এই ধারাবাহিকে আয়শাকে দেখা যাবে একজন উকিলের চরিত্রে।

সূর্য-দীপার জীবনে নতুন ঝড়, আসছে নতুন খলনায়িকা আয়েশা
সূর্য-দীপার জীবনে নতুন ঝড়, আসছে নতুন খলনায়িকা আয়েশা

এই চরিত্রটিও নেগেটিভ। অথাৎ গল্পের নায়কের বিরুদ্ধে এবং মিশকার পক্ষে কেসটি লড়বে। খুব জলদি দেখা যাবে তাকে। এবার আয়েশা কেসটি জিতবে নাকি শেষমেশ জয় হবে সূর্য দীপার সেটাই এখন দেখবার বিষয়।

সূর্য-দীপার জীবনে বড় ঝড়, আসছে নতুন খলনায়িকা আয়েশা

ayesha a

প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘ আট মাস পর আবার অভিনয় জগতে ফিরেছে আয়েশা। প্রায় কয়েকমাস তিনি বাড়িতেই বসে ছিলেন। কাজ না পাওয়াতে তিনি যে বেশ কয়েকদিন অবসাদে ছিলেন সেই কথাও তিনি তার অনুরাগীদের জানিয়েছিলেন। তবে এবার কাজ পাওয়াতে বেজায় খুশি অভিনেত্রী। যদিও তার এই চরিত্রটা খুব বেশী দিনের নয়। অভিনয়ের পাশাপাশিও অভিনেত্রীর রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল তার সাথে সাথে তিনি তার নাচের ভিডিও এবং তার মায়ের সাথে মজার ভিডিও তার সামাজিক মাধ্যমে শেয়ার করে থাকেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন