নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকেই একের পর এক চমৎকার সব ছবি এসেছে বক্স অফিসে। দাপিয়ে ব্যবসা করেছে সব ছবি। জওয়ান, পাঠানের মত ছবি বক্সঅফিসে ১০০০ কোটির ব্যবসাও করেছে। সেই সমস্ত ছবির টিকিট সাধারন মানুষ কিনেছে প্রায় ২৪০০ টাকা এমনকি আরও বেশী টাকা দিয়েও। তবে এবার সেই টিকিট পাওয়া যাবে মাত্র ৯৯ টাকায়।
আরও পড়ুনঃ পঞ্চম বিচ্ছেদের পর পরীমণির নতুন ইনিংস, কেমন অনুভূতি অভিনেত্রীর?


তবে এই অফারটি শুধু মাত্র থাকবে ১৩ অক্টোবরে। কারন আগামী ১৩ই অক্টোবর জাতীয় চলচ্চিত্র দিবস। সেই উপলক্ষেই এই অফার দেওয়া হবে। সারা দেশ জুড়েই চলবে এই অফার। সিটি প্রাইড, ওয়েব মাল্টিপ্লেক্স, মিরাজ, ডিলাইট সহ আরও ৪০০০ টি সিনেমাহলে দেখা যাবে।

আপনি চাইলে এই সিনেমার টিকিট অনলাইনে বিভিন্ন সিনেমা বুকিং অ্যাপের মাধ্যমে কাটতে পারেন। আপনি ১৩ই অক্টোবরের আগেই এই টিকিট বুকিং করতে পারেন। কিংবা সিনেমা হলে গিয়ে সেই দিনই টিকিট কিনতে পারেন। তবে আগে থেকে এই টিকিট বুকিং করে নেওয়া ভাল। কারন নাহলে আপনি সেই সুযোগ হয়তো নাও পেতে পারেন।
সিনেমাহলে যেকোনো সিনেমা মাত্র ৯৯ টাকায়, অফার উপলব্ধ শুধুমাত্র ১৩ই অক্টোবর



তবে আপনি যদি অফলাইনে টিকিট কাটতে চান তাহলে আগে থেকে টিকিট কাটতে পারবেন না। আপনাকে সেই ১৩ই অক্টোবরেই টিকিট কাটতে হবে। তবে অফলাইন টিকিটের ক্ষেত্রে আপনি সব সিনেমা হলে এই অফার পাবেন কিনা নিশ্চিত নয়। এই সমস্তটা সিদ্ধান্ত নেবেন হল মালিকরা।







