নজরবন্দি ব্যুরোঃ গত মাসের ১৮ তারিখ পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়ে গেল রাজ এবং পরীমনির। ২০২১ সালে বিয়ে হয়েছিল তাদের। বেশ ভালভাবেই সংসার কাটছিল তাদের। বিয়ের ১০ মাস পরে তাদের সন্তান রাজ্যের জন্ম হয়। তার পর থেকেই একের পর এক ঝামেলা লেগে থাকে তাদের মধ্যে। প্রায় দুবছর ধরে পারিবারিক কারনে তারা খবরের শিরোনামে প্রতিনিয়ত জায়গা করে নিত। তবে পেশাগত দিক থেকে এই কয়েকবছর বেশ দূরে ছিলেন তিনি।
আরও পড়ুনঃ ছবি আঁকলেই মৃত্যু আসন্ন! নতুন ওয়েব সিরিজ ‘পিকাসো’ নিয়ে আসছে টোটা
তবে রাজের সাথে সমস্ত ঝামেলা মিটিয়ে। আইনি বিচ্ছেদ ঘটিয়ে শান্তিতে রয়েছেন তিনি, এই কথা নিজেই অভিনেত্রী সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন। এবার তাই সব কিছু থেকে মুক্ত হয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছে পরীমণি। আবার পুরো দমে কাজে ধুকতে চলেছেন তিনি। রাজ্যও এখন অনেকটা বড় হয়েছে। এই জীবনকে নতুন ভাবে আবারও শুরু করতে পেরে বেশ খুশি পরীমনি।

এই মুহূর্তে তার নতুন কাজ ‘ডোডোর গল্প’। যেটি একটি অন্যস্বাদের সিনেমা হতে চলেছে। এই ছবিতে পরীমনির অভিনয়ের একাধিক শেড দেখা যাবে। এই ছবিতে পরীমনির চরিত্রের নাম কাজল চৌধুরী। ছবির শুটিং চলছে। আগামী বছরেই এই ছবি মুক্তি পেতে পারে।
পঞ্চম বিচ্ছেদের পর পরীমণির নতুন ইনিংস, অভিনেত্রী আসছে নতুন ছবি নিয়ে

প্রায় দুবছর পর অভিনয় জীবনে ফিরতে পেরে খুব খুশি পরীমনি। এই মুহূর্তে সমস্ত পারিবারিক বিবাদকে দূরে সরিয়ে চুটিয়ে অভিনয় করতে চান তিনি। ছেলে এবং কাজ নিয়ে আগামী জীবনে চলছে পরীমনি। ছবিটিতেও তাকে একজন মায়ের চরিত্রে দেখা যাবে।



